Air India New Rule : ওজন বাড়লেই চলে যাবে চাকরি, কাটা যাবে বেতনও! - 24 Ghanta Bangla News
Home

Air India New Rule : ওজন বাড়লেই চলে যাবে চাকরি, কাটা যাবে বেতনও!

Spread the love

Air India New Rule : ওজন বাড়লেই চলে যাবে চাকরি, কাটা যাবে বেতনও!

নয়াদিল্লি : ওজন বেড়ে যাচ্ছে? আপনি কি নিজেকে আনফিট মনে করছেন? তাহলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে। কাটা যেতে পারে বেতনও। অবাক হলেও এটাই সত্যি। সম্প্রতি, এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে। নয়া বিধিতে বলা হয়েছে, ওজন বাড়লে তার প্রভাব পড়তে পারে কর্মীদের বেতনের উপর। চাকরি নিয়েও টানাটানি হতে পারে।

জানা গিয়েছে, ১ মে থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। এই নিয়মে বডি মাস ইনডেক্স বা BMI-এর মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে। নয়া নিয়মে বলা হয়েছে, ক্যাবিন ক্রুদের জন্য বিএমআই বাধ্যতামূলক। ফিটনেস টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা-নিরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কত ওজন থাকলে আপনি ফিট?

  • নতুন নিয়ম অনুযায়ী, বিএমআই ১৮ থেকে ২৪.৯-এর মধ্যে থাকলে তা স্বাভাবিক ও গ্রহণযোগ্য।
  • ওজন ১৮-এর নিচে থাকলে তা আন্ডারওয়েট হিসেবে গণ্য করা হবে। তবে এক্ষেত্রে মেডিক্যাল পরীক্ষা ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে খুব একটা সমস্যা হবে না।
  • অন্যদিকে, BMI ২৫ থেকে ২৯.৯-এর মধ্যে থাকলে তা ওভারওয়েট হিসেবে গণ্য করা হবে। এই অবস্থায় ফাংশনাল ফিটনেস টেস্টে পাশ করলে কাজের অনুমতি মিলতে পারে।
  • তবে BMI ৩০ বা তার বেশি হলে স্থূলতা বা ওবেসিটি হিসেবে ধরা হবে। যা নয়া নীতিতে গ্রহণযোগ্য নয়।

BMI মানদণ্ডে উত্তীর্ণ না হলে কী হবে ?

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যেসব কর্মী বিএমআই নির্ধারিত সীমার বাইরে থাকবে, তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ ওজন বেশি হলে সেই কর্মীর চাকরি থাকবে না। বিশেষ করে স্থূলতা বা ওবেসিটি ক্যাটেগরিতে পড়লে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হলে কী হবে? ‘লস অফ পে’ অর্থাৎ বেতন কাটা যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে BMI স্বাভাবিক পর্যায়ে না আনলে বেতনও বন্ধ হয়ে যেতে পারে।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল কর্মীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। শারীরিকভাবে ফিট থাকতে উৎসাহ দেওয়া। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের অন্তর্ভুক্ত হতেই সংস্থাটি ধাপে ধাপে পুনর্গঠন করা হচ্ছে। নতুন নতুন নীতি আনা হচ্ছে। খোলনলচে বদলে ফেলা হচ্ছে। এই প্রেক্ষাপটে এয়ার ইন্ডিয়ার নতুন নীতি সংস্থার পরিষেবা ও দক্ষতা বাড়ানোর প্রচেষ্টারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *