SIR: অবসরপ্রাপ্ত CJI-সহ ১৯ জন বিচারপতি-বিচারক নিয়ে জেলায় জেলায় তৈরি SIR ট্রাইবুনাল - 24 Ghanta Bangla News
Home

SIR: অবসরপ্রাপ্ত CJI-সহ ১৯ জন বিচারপতি-বিচারক নিয়ে জেলায় জেলায় তৈরি SIR ট্রাইবুনাল

Spread the love

SIR: অবসরপ্রাপ্ত CJI-সহ ১৯ জন বিচারপতি-বিচারক নিয়ে জেলায় জেলায় তৈরি SIR ট্রাইবুনাল

কলকাতা: অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন। ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো নাম। ২৩ জেলার জন্য রয়েছেন মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি-বিচারক। কারও নাম ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা এই যাবে এই ট্রাইবুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই আবেদন করা যাবে ট্রাইবুনালে।

দু’টি উপায়ে আপিল করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে। ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।

ট্রাইবুনালের তালিকা একনজরে, অর্থাৎ কোন অবসরপ্রাপ্ত বিচারপতি-বিচারক কোন কোন এলাকায় আবেদন শুনবেন, দেখে নিন…

১. প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম

উত্তর ২৪ পরগনা (এসি ভিত্তিক) এবং কলকাতা

২. প্রাক্তন বিচারক প্রদীপ্ত রায়

উত্তর ২৪ পরগনা (এসি ভিত্তিক)

৩. প্রাক্তন বিচারক তপেন সেন

পূর্ব মেদিনীপুর

৪. প্রাক্তন বিচারক প্রণব কুমার দেব

কোচবিহার

৫. প্রাক্তন বিচারক প্রভাত কুমার দে

পূর্ব বর্ধমান

৬. প্রাক্তন বিচারক রঘুনাথ রায়

নদিয়া

৭. প্রাক্তন বিচারক অশোক কুমার দাসাধিকারী

হাওড়া

৮. প্রাক্তন বিচারক দীপক সাহা রায়

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার

৯. প্রাক্তন বিচারক অনিন্দিতা রায় সরস্বতী

পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম

১০. প্রাক্তন বিচারক তৌফিক উদ্দিন

দক্ষিণ দিনাজপুর

১১. প্রাক্তন বিচারক ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়

মুর্শিদাবাদ (এসি ভিত্তিক)

১২. প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ

দক্ষিণ ২৪ পরগনা

১৩. প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়

হুগলি

১৪. প্রাক্তন বিচারক মহম্মদ মমতাজ খান

পুরুলিয়া এবং বাঁকুড়া

১৫. প্রাক্তন বিচারক মীর দারা শেকো

পশ্চিম বর্ধমান

১৬. প্রাক্তন বিচারক দেবী প্রসাদ দে

উত্তর দিনাজপুর

১৭. প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু

মুর্শিদাবাদ (এসি ভিত্তিক)

১৮. প্রাক্তন বিচারক মনোজিত মণ্ডল

বীরভূম

১৯. প্রাক্তন বিচারক সিদ্ধার্থ রায় চৌধুরী

মালদহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *