Hooghly: দেওয়াল লিখন নিয়ে তপ্ত সপ্তগ্রাম! অভিযোগ পাল্টা অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

Hooghly: দেওয়াল লিখন নিয়ে তপ্ত সপ্তগ্রাম! অভিযোগ পাল্টা অভিযোগ

Spread the love

Hooghly: দেওয়াল লিখন নিয়ে তপ্ত সপ্তগ্রাম! অভিযোগ পাল্টা অভিযোগ

হুগলি:  ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের। হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকার ঘটনা। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হয়েছে অনির্বাণ সরকারকে। সিপিএমের অভিযোগ, প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলেন সিপিএম কর্মী সমর্থকরা। এমন সময় আচমকাই তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা বাধা দেওয়ায় তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। সিপিএমের এক কর্মীকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

তৃণমূলের বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর মহম্মদ সাহিদ বলেন,  “নির্বাচন ঘোষণার আগে থেকেই সিপিএম এর কর্মীরা বাঁশবেড়িয়ার একাধিক দেওয়াল দখল করে চুন রং করতে শুরু করে। আমরা তখনও কিছু বলিনি। এরপর সিপিএমের কর্মীরা আমাদের তৃণমূলের দেওয়াল গুলোও চুন রং করতে শুরু করে। আমাদের গত লোকসভায় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লেখা দেওয়াল, সেগুলো দখল করে সিপিএম। আমাদের কর্মীরা তাঁদের বলে এটা যাদের দখল কড়া দেওয়াল তারা যেন সেটাতেই লেখে। এ নিয়ে সামান্য বচসা হয়েছে, মারধর করা হয়নি।”

সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার বলেন,  “আমাদের কর্মীরা দেওয়াল লিখছিল সেখানে এসে তৃণমূলের কর্মীরা মারধর করে। আমাদের এক কর্মীকেও মারধর করেছে। এর থেকে তৃণমূল বার্তা দিতে চাইছে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট তারা করতে দেবে না। দেওয়াল লিখন অর্থাৎ প্রাথমিক প্রচারের যে কাজ সেই কাজ থেকেই তারা বাধা দেওয়া শুরু করেছে।”
অভিযোগ জানাবো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *