Rain Forecast in Bengal: কতদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলায়? কী বলছে হাওয়া অফিস? - 24 Ghanta Bangla News
Home

Rain Forecast in Bengal: কতদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলায়? কী বলছে হাওয়া অফিস?

Rain Forecast in Bengal: কতদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলায়? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: বৃষ্টির সম্ভাবনা জিইয়ে রাখল হাওয়া অফিস। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত, বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল।  বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্র-শনিবার দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়াই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। রবি-সোমবার আবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। 

বৃষ্টির মধ্যেও যদিও গরম কিন্তু বেড়েই চলেছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় বাগডোগরাতে। সেখানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে গ্রাফ সবথেকে বেশি চড়েছ পুরুলিয়াতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।  

অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে রেকর্ড দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের দিক থেকে আলিপুরদুযারে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে কম তাপমাত্রা ছিল বহরমপুরে। ২০.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা মোটের উপর এমনই থাকবে বলে মনে করা হচ্ছে। 

তবে কুয়াশার খেলা চলছে এখনও। দার্জিলিং, কোচবিহার, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে এদিন সকালেও হালকা কুয়াশা দেখা গিয়েছে। দৃশ্যমানতা ৫০০ মিটার থেকে ১০০০ মিটারের মধ্যে ছিল। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টি হয়েছে। তবে আশপাশের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *