ভাঙল প্রোটোকল! নিয়ে শাহের দফতর থেকে এল কড়া চিঠি - 24 Ghanta Bangla News
Home

ভাঙল প্রোটোকল! নিয়ে শাহের দফতর থেকে এল কড়া চিঠি

Spread the love

রাষ্ট্রপতির বাংলা সফরে শনিবার দিনভর কী কী ঘটেছে, প্রশাসন কী করেছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। এমনকী, চিঠির উত্তর দেওয়ার জন্য সময়ও বেঁধে দেওয়া হয়। বলা হয়, রবিবার বিকেল ৫টার মধ্যেই দিতে হবে চিঠির উত্তর। মুখ্যসচিবকে উত্তর দিতে বলা হয়েছে। শনিবার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী। গিয়েছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব। এই নিয়ে অভিযোগ তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হন। মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *