২১ দিন ধরে খাবার জুটবে কী করে! কাঠকয়লা ‘রেডি করতে হবে’, বলছেন সাধারণ মানুষ - 24 Ghanta Bangla News
Home

২১ দিন ধরে খাবার জুটবে কী করে! কাঠকয়লা ‘রেডি করতে হবে’, বলছেন সাধারণ মানুষ

Spread the love

কেউ বলছেন কাঠ কয়লা প্রস্তুত রাখতে হবে, কেউ বলছেন, না খেতে পেয়ে থাকতে হবে নাকি! গ্যাস বুকিং-এর নয়া নিয়মের পর আশঙ্কায় ভুগছেন অনেকে। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়েও অসন্তুষ্ট সাধারণ মানুষ।

হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তাতেই যেন সিলমোহর পড়ল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে দেশের গ্যাস ও পেট্রোপণ্যের বাজারে চাপ পড়বে না বলেই বারংবার দাবি করেছিল মোদী সরকার। কিন্তু তারপরেও দিনশেষে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে আরোপ হল নতুন দর। এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গেল গৃহস্থের এলপিজি গ্যাসের দাম। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১১৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *