BJP-Trinamool: উত্তরপাড়ায় পরিবর্তন যাত্রায় মুখোমুখি বিজেপি-তৃণমূল, ঘাসফুলের মোদী হটাও স্লোগানের পাল্টা ফুল ছুড়ল পদ্ম কর্মীরা - 24 Ghanta Bangla News
Home

BJP-Trinamool: উত্তরপাড়ায় পরিবর্তন যাত্রায় মুখোমুখি বিজেপি-তৃণমূল, ঘাসফুলের মোদী হটাও স্লোগানের পাল্টা ফুল ছুড়ল পদ্ম কর্মীরা

Spread the love

BJP-Trinamool: উত্তরপাড়ায় পরিবর্তন যাত্রায় মুখোমুখি বিজেপি-তৃণমূল, ঘাসফুলের মোদী হটাও স্লোগানের পাল্টা ফুল ছুড়ল পদ্ম কর্মীরা

শ্রীরামপুর: হুগলিতে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ব্যাপক উত্তেজনা। উত্তরপাড়ায় মুখোমুখি বিজেপি আর তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পার হল পরিবর্তন যাত্রার গাড়ি। উত্তরপাড়ার দোলতলায় রয়েছে তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্য়ায়ের কার্যালয়। সেখানেই জিটি রোড দিয়ে যখন পরিবর্তন যাত্রার রথ যখন যাচ্ছিল তখনই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে জয় বাংলা, মোদী হঠাও স্লোগান তুলতে থাকেন তৃণমূল কর্মীরা।। পাল্টা বিজেপি চোর চোর স্লোগানে জবাব দেয়। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল কর্মীরা যখন দলীয় পতাকা নাড়িয়ে স্লোগান তুলছেন বিজেপির গাড়ি থেকে তখন আবার ফুলও ছোঁড়া হয়। 

ততক্ষণে এলাকা চলে এসেছে চন্দননগর পুলিশ কমিশনারেটরে পুলিশ। উত্তেজনার আঁচ পেয়েই কড়া নিরাপত্তায় এলাকা থেকে পাস করিয়ে দেয় বিজেপির রথ। ধীরে ধীরে তা শ্রীরামপুরের দিকে এগিয়ে যায়। তৃণমূলের দাবি, লোক দেখাতেই গুটি কয়েক লোকজন নিয়ে এই পরিবর্তন যাত্রার আয়োজন করেছে শ্রীরামপুর বিজেপির আয়োজকেরা। 

তীব্র কটাক্ষবাণ শানিয়েছেন তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়। খোঁচা দিয়েই বলেন, পরিবর্তন যাত্রাকে স্বাগত জানালাম। কারণ ওরা মোদী সরকারের পরিবর্তন চাইছে। কয়েকটা বাইক আর দু’টো তিনটে গাড়ি ছিল। এই পরিবর্তন যাত্রা একেবারে ফ্লপ শো। 

অন্যদিকে পরিবর্তন যাত্রার শুরু থেকে রাজ্যের নানা প্রান্তে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন পদ্ম কর্মীরা। নৈহাটিতেও পরিবর্তন যাত্রার সমর্থনে বিজেপির বাইক মিছিল আটকানোর অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নৈহাটির ঘোষপাড়ায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *