Tv9 Bangla Brands of Bengal: শিক্ষাব্যবস্থার ফাঁকপূরণে অ্যাডামাসের সূচনা, সুখ-স্মৃতিচারণ বিশ্ববিদ্যালয়ের আচার্যের

কলকাতা: শিক্ষাব্যবস্থায় থাকা ফাঁক পূরণেই তৈরি অ্যাডামাস। টিভি৯ বাংলা আয়োজিত ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রতিষ্ঠাতা অধ্য়াপক সমিত রায়। বাংলার অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। ২০১৪ সাল থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কারিগর তাঁরা। আর সেই অ্যাডামাস বিশ্ববিদ্যালয়কে ‘Excellence in Academics and Placements’ ক্যাটাগরিতে সেরার সেরা হিসাবে চিহ্নিত করেছে টিভি৯ বাংলা। বিশেষ পুরস্কার তুলে দিয়েছে তাদের হাতে।
এদিন সেই পুরস্কার হাতে তুলে অ্যাডমাস বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য বলেন, “এই পুরস্কার পেয়ে আমরা সত্যিই খুশি। বিশ্ববিদ্যালয় স্তরে আমরা যখন পড়ুয়াদের গড়ে তুলি, তাদের স্বপ্নপূরণের সাথী হই — সবটাই আমাদের মন ভালো করে। ওরা আসে প্লেসমেন্ট পেতে, আমরা যথা সাধ্য মতো সেই ব্যবস্থাই করে দিতে সক্ষম হয়েছি, এটা ভেবেই খুব ভালো লাগে।”

এই ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য। এদিন তিনি বলেন, “আজও আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় কোনও না কোনও জায়গায় একটা ফাঁক রয়েছে। সেই ফাঁকপূরণেই আমি একটা স্কুল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ — সবই তৈরি হয়।” তাঁর আরও দাবি, “বেসিক সায়েন্স থেকে লিবারল আর্টস — সবটাই অ্যাডামাসে পড়ানো হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ইংরেজিতে স্নাতক করেন, তার সঙ্গে কম্পিউটার সায়েন্সকে মাইনর সাবজেক্ট হিসাবে রাখা যাচ্ছে। আর কর্পোরেট সংস্থাগুলি তো এমনই ছেলেমেয়েদের খোঁজে যাদের ইংরেজিটা ভালো।”