Hooghly: প্রার্থী ঘোষণার আগেই পোস্টার, শুরু রাজনৈতিক চর্চা - 24 Ghanta Bangla News
Home

Hooghly: প্রার্থী ঘোষণার আগেই পোস্টার, শুরু রাজনৈতিক চর্চা

Spread the love

Hooghly: প্রার্থী ঘোষণার আগেই পোস্টার, শুরু রাজনৈতিক চর্চা

হুগলি: “সমস্ত ষড়যন্ত্র শেষ, শ্রীরামপুরে পুনরায় তৃণমূল প্রার্থী ডাঃ সুদীপ্ত রায়।” তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই শ্রীরামপুরে এমনই পোস্টার পড়ল। শ্রীরামপুর রেল স্টেশনের সাবওয়ে-সহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায় । যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের ছবি রয়েছে। আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনের দাবি, বিজেপি এই পোস্টার মেরেছে।

শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর সুদীপ্ত রায় ঘনিষ্ঠ গৌরমোহন দে’র মত অবশ্য ভিন্ন। তাঁর দাবি, দলের অতি উৎসাহী কর্মীরা পোস্টার মেরেছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্যের কটাক্ষ, “ওদের তো একজই প্রার্থী, বাকিরা এলেবেলে।”

সুদীপ্ত রায় যদিও এই বিষয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেছেন। নির্বাচন এখনও ঘোষণা হয়নি। শাসক তৃণমূলের প্রার্থী তালিকাও প্রকাশ হয়নি। কে কোথায় প্রার্থী হতে পারেন, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা। এরই মাঝে শ্রীরামপুরে পুনরায় প্রার্থী হচ্ছেন সুদীপ্ত রায় এমন পোস্টারে সেই জল্পনা আরও উস্কে দিল। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে সুদীপ্ত রায় তিন বারের বিধায়ক। তার বদল নিয়ে চর্চা চলছে তৃণমূলের অন্দরে।

সাম্প্রতিক আরজিকরের ঘটনা থেকে চিকিৎসক সংগঠনের বিবাদ। শান্তনু সেনের সঙ্গে দ্বন্দ্ব সেই সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়েছে। শ্রীরামপুর থেকে এবার সুদীপ্ত রায় প্রার্থী না হলে আর কে হতে পারেন, তা নিয়েও রয়েছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *