Home Tutor: ফাঁকা বাড়িতে দিদির সামনেই ক্লাস ওয়ানের ছাত্রীকে বেধড়ক মার গৃহ-শিক্ষিকার, থানায় অভিযোগ দায়ের হতেই বন্ধ ফোন! - Bengali News | Home tutor brutally beats class one student, complaint filed at police station - 24 Ghanta Bangla News
Home

Home Tutor: ফাঁকা বাড়িতে দিদির সামনেই ক্লাস ওয়ানের ছাত্রীকে বেধড়ক মার গৃহ-শিক্ষিকার, থানায় অভিযোগ দায়ের হতেই বন্ধ ফোন! – Bengali News | Home tutor brutally beats class one student, complaint filed at police station

Spread the love

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারেরImage Credit: TV 9 Bangla

বালুরঘাট: ক্লাস ওয়ানের ছাত্রীকে পড়ানোর নামে বাঁশের বেত দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক গৃহ-শিক্ষিকার বিরুদ্ধে। এখনও নাবালিকার গোটা শরীরে মারের দাগ জ্বলজ্বল করছে। বৃহস্পতিবার রাতেই ওই নাবালিকাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন রাতেই বালুরঘাট থানায় ২৪ বছরের ওই গৃহ শিক্ষিকার নামে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে আর কথা বলা যাচ্ছে না অভিযুক্ত গৃহশিক্ষিকার সঙ্গে। তাঁর ফোন বন্ধ! 

নাবালিকার বাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দোগাছি এলাকায়। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে ক্লাস ওয়ানের ছাত্রী সে। গত দেড় বছর ধরে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের মামনা এলাকার ওই গৃহ শিক্ষিকা তাকে ও তার দিদিকে টিউশন পড়াতেন। বৃহস্পতিবার  বিকালে যখন তিনি পড়াতে এসেছিলেন তখন আবার কেউ বাড়িতে ছিলেন না। সেই সময়ই তাকে বেধড়ক মারধর করা হয়। শিক্ষিকার কাণ্ড দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছিল তার দিদিও। 

রাতে বিষয়টি মেয়েদের মুখে জানতে পারেন পরিবরের অন্যান্য সদস্যরা। এখনও ওই ছাত্রীর পিঠ, হাত, কপাল, পায়ে মারের দাগ রয়েছে। এছাড়াও লাঠির আঘাতে হাত ও পা কেটেও গিয়েছে। এর আগেও বেশ কয়েকজন নাবালাক ও নাবালিকাকে মারধর করার অভিযোগ উঠেছিল ওই গৃহ শিক্ষিকার বিরুদ্ধে৷ তিনি আবার একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করেন বলে জানা যাচ্ছে। কিন্তু কী করে তিনি এই অমানবিক কাজ করলেন তা ভাবাচ্ছে এলাকার লোকজনকেও। একবার নয়, বারবার একই অভিযোগ ওঠায় তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। ইতিমধ্যেই অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে আক্রান্ত ছাত্রীর পরিবারের সদস্যরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *