CPIM Protest over SIR: মনোজ আগরওয়ালের দেখা পেয়েই ছাড়বেন! রাতভর অবস্থানে মীনাক্ষীরা, সঙ্গ দিলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক – Bengali News | Minakshi Mukherjee and Piyali basak shwoing protest over SIR
কলকাতা: রাতভর অবস্থান বিক্ষোভ বামেদের। নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা চলছে তাদের। রয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়রা। একদিন কাটলেও এখনও সিইও দফতরের বাইরে ধরনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যতক্ষণ না মনোজ আগরওয়ালের দেখা পাবেন, ততক্ষণ এই জায়গা থেকে উঠবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তারা।
বুধবারই টি বোর্ডের সামনে থেকে বামেদের মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না বলে তাঁরা দাবি জানান। সিইও দফতরের এসে সিইও মনোজ আগরওয়ালের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান সেলিমরা। তবে সিইও দেখা করেননি। অধস্তন অফিসারের কাছে স্মারকলিপি জমা দিতে বলেন। কিন্তু সেই স্মারকলিপি সিইও-কেই দেবেন। এরপরই সিদ্ধান্ত নেয় বাম নেতা কর্মীরা রাস্তায় থাকবেন। গতকাল সারা-রাত ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যান তাঁরা।
এ দিন দেখা গেল রাস্তায় কালো ত্রিপল পেতে বসে রয়েছেন বাম নেতা কর্মীরা। সঙ্গ দিচ্ছেন মীনাক্ষী। তিনি বলেন, “বৈধ ভোটারের নাম বাদ দিয়ে পার পাবে না কমিশন। বৈধ ভোটাররা লিস্টে থাকবেন না, কমিশনের অফিসাররা বহাল তবিয়তে থাকবেন এ দুটো একসঙ্গে হবে না। তবে একা মীনাক্ষীরা নন, এ দিন অবস্থান বিক্ষোভে সামিল এভারেস্ট জয়ী পিয়ালী বসাকও। তিনি বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পায় ওরা। আর এখন বাদ দিচ্ছে লোকজনকে? পাঁচ বছর ধরে তারা সাধারণ মানুষের ট্যাক্স এর টাকায় কি কড়লো? এভাবে তারা ভোটাধিকার কেড়ে নিতে পারে না।”