LPG Price Hike: যুদ্ধ বাঁধতেই দাম বেড়ে গেল রান্নার LPG Cylinder-র, আজ থেকে কত দাম দিতে হবে? - Bengali News | War Effect? 19 kg LPG Price Hiked by 31 rs on 1st March, 2026, Check New LPG Rate in Your City - 24 Ghanta Bangla News
Home

LPG Price Hike: যুদ্ধ বাঁধতেই দাম বেড়ে গেল রান্নার LPG Cylinder-র, আজ থেকে কত দাম দিতে হবে? – Bengali News | War Effect? 19 kg LPG Price Hiked by 31 rs on 1st March, 2026, Check New LPG Rate in Your City

Spread the love

বাড়ল রান্নার গ্যাসের দাম।Image Credit: PTI

কলকাতা: মাসের শুরুতেই বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে আরও খসবে গ্যাঁটের কড়ি। মার্চ মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করল দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। সিলিন্ডার পিছু ৩১ টাকা করে দাম বেড়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তূল্যমূল্য বিচার করে এবং তার ভিত্তিতে দেশীয় বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মার্চ মাসের ১ তারিখ থেকেই দাম বাড়ানো হল এলপিজি সিলিন্ডারের।

জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩১ টাকা করে বাড়ানো হয়েছে। এবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

অন্যদিকে, গৃহস্থরা তাও কিছুটা স্বস্তিতে রয়েছেন, কারণ ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সিলিন্ডার পিছু ৮৭৯ টাকাই দাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *