মাধ্যমিক শুরুর দিনই অঘটন। পরীক্ষার্থীদের যখন টেনশনে বুক দুরুদুরু করছিল, সেই সময়ে ভয়ঙ্কর বিস্ফোরণ। কোচবিহারের তুফানগঞ্জে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই স্কুলের মধ্যে বিস্ফোরণ হল। স্কুলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গিয়েছিল। সেই জ্বলন্ত সিলিন্ডার পুলিশ কর্মীরা কোনওক্রমে স্কুলের মাঠে আনেন। তবে দমকল আসার আগেই বিকট শব্দে ফেটে যায় সিলিন্ডার। আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা।