PM Modi-Netanyahu: নেতানিয়াহু-কে দেখে অভীভূত প্রধানমন্ত্রী মোদী, কেন বললেন ‘বহুত হি শানদার’? – Bengali News | Israel PM Benjamin Netanyahu Surprise PM Narendra Modi With Indian Attire, He Says Bohut Hi Shaandar
মোদী-নেতানিয়াহু একসঙ্গে।Image Credit: PTI
তেল আভিভ: ইজরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে কার্যত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ভারতীয় বানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। নৈশভোজে ভারতীয় পোশাকে দেখা গেল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তাঁকে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘বহুত হি শানদার!’
বুধবার তেল আভিভে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বিমানবন্দরে নিতে আসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী মোদী। রাতে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই নেতানিয়াহুকে ভারতীয় জহরকোটে দেখা যায়। নেতানিয়াহু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ভারতীয় পোশাক পরে আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে চমকে দিয়েছি।”
बहुत ही शानदार!
भारतीय परिधान के प्रति आपका ये लगाव हमारे देश की समृद्ध संस्कृति और परंपराओं के प्रति आपके सम्मान को दर्शाता है। @netanyahu https://t.co/YxbNVqwyTi
— Narendra Modi (@narendramodi) February 26, 2026
প্রধানমন্ত্রী মোদীও এক্স হ্যান্ডেলে ভারতীয় পোশাকে নেতানিয়াহুর ছবি পোস্ট করে লেখেন, “বহুত হি শানদার। ভারতীয় পোশাকের প্রতি আপনার ভালবাসা তুলে ধরে যে আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আপনার সম্মান”।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারতীয় পোশাক পরা আসলে দুই দেশের মধ্যে কূটনৈতিক অংশীদারিত্ব সম্পর্ক আরও মজবুত হওয়ার উদাহরণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রতিরক্ষা খাতে দীর্ঘদিনের সম্পর্ক ভারত-ইজরায়েলের। সম্প্রতি সময়ে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।
মধ্য প্রাচ্যের উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফর অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল, সফরের প্রথমদিনে ইজরায়েলের সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী মোদী ইয়াদ ভাসেম হলোকাস্ট মেমোরিয়ালে যাবেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইজরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরগজ়ের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।