Basirhat: বাবা HIV পজেটিভ, ছোট্ট ছেলে স্কুলে যেতেই যা দেখতে পেল... - Bengali News | Father is HIV positive! That's why son was expelled from school, allegation raised - 24 Ghanta Bangla News
Home

Basirhat: বাবা HIV পজেটিভ, ছোট্ট ছেলে স্কুলে যেতেই যা দেখতে পেল… – Bengali News | Father is HIV positive! That’s why son was expelled from school, allegation raised

Spread the love

চার বছরের সেই ছোট্ট শিশুImage Credit: TV9 Bangla

বসিরহাট: বাবা HIV পজিটিভ! তাই ছেলেকে স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল। অমানবিক ঘটনা ঘটেছে বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায়। ছোট্ট ছেলেকে ICDS স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। মহকুমা শাসকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। এখানকার এক বাসিন্দা HIV পজিটিভ। তাঁর চিকিৎসাও চলছে। কিন্তু সেই রোগের কারণে অন্য উপসর্গ দেখা দিলে তাঁকে তাঁর পরিবার একটি সরকারি হাসপাতালে ভর্তি করেছে। এখানে তাঁর চিকিৎসা চলছে । এই খবর এলাকায় রোটে যাওয়ার পরেই, তাঁর চার বছরের ছেলেকে সেখানকার ওই ICDS স্কুলে যেখানে পড়াশোনা করে সেখান থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে।

মঙ্গলবার অন্যদিনের মতন পড়তে যায় বাচ্চাটা। কিন্তু সেখানকার ‘দিদিমনি’ তাকে বলে স্কুল থেকে চলে যেতে । বাচ্চাটি তার বাড়িতে এসে খবর দিলে, তার মা বাচ্চাটিকে আবার স্কুলে নিয়ে যায় কারণ জানতে । শিশুটির মায়ের বক্তব্য, “সেই সময় দিদিমণি বলেছিলেন যে তার বাবা অমুক রোগে আক্রান্ত তাই তাকে আর স্কুলে রাখা যাবে না।”

এরপর শিশুটি ও তার মা কান্নাকাটি করতে করতে বাড়ি চলে যায়। এবং বসিরহাট মহকুমা শাসকের দফতরে ই-মেইল মারফত এবং CDPO অফিসেও লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, যাতে তার বাচ্চাটাকে স্কুলে অন্য বাচ্চাদের মতনই পড়াশোনা করানো হয়।

যদিও এই ব্যাপারে ICDS সেন্টারের দিদিমণি বলেন, “আমি কোন অন্যায় করিনি বা বাচ্চাটিকে আমি স্কুল থেকে বের করে দিইনি। আমার কাছে ছবি তোলা আছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার বদনাম করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *