SIR Case In SC: কবে চূড়ান্ত ভোটার তালিকা? দিন ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট! এবার নথি যাচাইয়ে ওড়িশা-ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগের নির্দেশ – Bengali News | Sir case in sc: Supreme Court announces date for final voter list on February 28! Now orders appointment of judicial officers in Odisha, Jharkhand to verify documents
সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিImage Credit: TV9 Bangla
নয়া দিল্লি: এসআইআর নথি যাচাইয়ে এবার বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. ভিপুল পাঞ্চোলির বেঞ্চ। ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার জন্যও নির্দেশ দেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির এই নির্দেশের পর রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভিন রাজ্যের বিচারকরা বাংলা ভাষা বুঝবেন না। তখন প্রধান বিচারপতি বলেন, “ওড়িশা এবং ঝাড়খণ্ডের মানুষ ভাষা বোঝেন। একসময় পুরো এলাকায় বাংলার ছিল।”
প্রধান বিচারপতি বলেন, “আমরা কলকাতা হাইকোর্ট থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি। একজন অফিসার যদি ৫০ টি অভিযোগ খতিয়ে দেখেন, তাহলে মোট যত অফিসার নিয়োগ হচ্ছে, সেই অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৮০ দিন সময় লাগবে।” সিভিল জাজ যাদের তিন বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদেরও ব্যবহার করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়: এনডিপিএস এবং পক্সোও কোর্টে জাজেদের ব্যবহার করা হচ্ছে।
প্রধান বিচারপতি: কাদের ব্যবহার করা হবে, তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চূড়ান্ত করবেন , এটা তাঁর বিষয়। বিচারপতির থেকে ২২ তারিখ একটি চিঠি পেয়েছেন বলে প্রধান বিচারপতি বলেন।
৮০ লক্ষ অভিযোগ খতিয়ে দেখতে হবে। ২৫০ জন ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে।
সেক্ষেত্রে যদি একজন জুডিশিয়াল অফিসার দিনে ২৫০ অভিযোগের সমাধান করেন, তাহলেও পুরো প্রক্রিয়া শেষ করতে আশি দিন সময় লাগবে।
প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হবে। যা বাকি থাকবে সেই সাপ্লিমেন্টারি তালিকা নিয়মিত প্রকাশ করতে থাকবে কমিশন।
বিস্তারিত আসছে…