'মোবাইল না থাকার কারণেই ছবিতে সুযোগ পেয়েছিলাম'- শেখর সুমন - Bengali News | Actor shekhar suman on shashi kapoor - 24 Ghanta Bangla News
Home

‘মোবাইল না থাকার কারণেই ছবিতে সুযোগ পেয়েছিলাম’- শেখর সুমন – Bengali News | Actor shekhar suman on shashi kapoor

Spread the love

কয়েক দশক ধরে বলিউডে নিজের পরিচিত অভিনেতা শেখর সুমন। অভিনয় হোক কি টক শো বা কমেডি শোয়ের বিচারক। সব ক্ষেত্রে তিনি অনবদ্য। তবে তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল রেখার বিপরীতে অভিনয় করে। রাতারাতি তিনি দর্শকদের চোখে পড়েছিলেন। তবে বলিউডে তাঁর গড ফাদার ছিলেন শশী কাপুর। এই কথা তিনি নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন। তাঁর মতে দিল্লি থেকে তিনি সবে মুম্বই এসেছিলেন। অভিনয়ে নিজের ভাগ্য পরীক্ষার জন্য। তিনি বলেন, ” সেদিনের গল্প আজও ভোলার নয়। ভাগ্য কীরম শুনুন। সেই দিন আমি যে ফিল্ম সেটে বসেছিলাম। আমার পাসেই বসেছিল শশী কাপুর। কারন সেই সময় ছবির শুট এ শশীজির কোস্টারের ক্লোজ আপ নেওয়া হচাছিল। সেই সময়তো ভ্যানিটি ভ্যান ছিলনা। আর ভাগ্যের বিষয়, মোবাইলও ছিল না। কোনও পত্রিকার ছিল না।

আমার পরিচিত আমাকে শশী জির সঙ্গে আলাপ করিয়ে দিলেন, যে শেখর নাম দিল্লিতে থিয়েটার করে, মুম্বই সিনেমায় কাজ করতে আগ্রহী। চুপ করে বসে ছিলেন শশীজি। চুড়ান্ত বোরড হচ্ছিলেন তিনি। বোরনেস থেকেই আমার দিকে তাকিয়ে বললেন, ‘নমস্কার আমি শশী কাপুর ‘। আমি লজ্জিত হয়ে বললাম, স্যার আমি চিনে। তখন শশীজি নিজের কায়দায় জানালেন নানা মানুষ ভুলে যায়। এতোটাই বিনয়ী ছিলেন তিনি। আমায় জিজ্ঞেস করলেন , ‘তো বাচ্চা আপনি কি করেন?’ এর পর আমি বললাম আমি সিনেমায় কাজ করতে চাই চেষ্টা করছি। উনি কিছুক্ষণ তাকিয়ে আবার শট্ দিতে চলে গেলেন । কিছুক্ষণ পর আবার এসে বললেন, তিনি একটি ছবি করছেন নাম ‘উৎসব’ । বড় ছবি রেখা ,অমিতাভ বচ্চন রয়েছেন ।

তবে অমিতাভ চরিত্রটা জন্য একটু বড়, আসলে তাঁর ছবির নায়িকা বসন্ত সেনার থেকে নায়ক বয়সে ছোট দরকার। এই কথা বলতে বলতেই আমাকে বললেন, বাচ্চা আপনি আমার ছবিতে কাজ করবেন? আমি তো অবাক হয়ে বললাম এই প্রশ্নের দরকারই নেই, আমি অবশ্যই করব। মনে মনে ভাবলাম প্রথম কাজের সুযোগ পাচ্ছি শশী কাপুরের বড় ছবিতে ছোট রোল হলেও শুরুতো হোক। এবার, তিনি বললেন, ‘বড় ছবি রেখা নায়িকা। তোমাকে নায়কের চরিত্রে ভাবছি। ‘ তখন আমি পায়ে পড়ে গেছি বললাম এই রকম মজা করবেন না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তবে তিনি আমায় অবাক করে বললেন, ‘মজা নয় একদম সত্যি বলছি। তোমার মধ্যে একটা ব্যাপার আছে।’ এরপর বাকিটা ইতিহাস। আমি আজও জানি না সেই অল্প সময়ে আমার মধ্যে শশীজি কি দেখেছিলেন।” তাই বলিউডে অভিনেতা শেখর সুমনের গড ফাদার শশী কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *