মহাশিবরাত্রিতেই এই তিন রাশির ঘুরবে ভাগ্য, মালামাল হয়ে যেতে পারেন এরা – Bengali News | Mahashivratri 2026 Mars Transit May Change Destiny for 3 Zodiac Signs
রবিবার অর্থাৎ শিবরাত্রির দিনই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে। আর এই পরিবর্তন তিনটি রাশির জীবনে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষীদের। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন, রয়েছে বিদেশ যাওয়ার যোগও। আজকের এই পবিত্র তিথিতে মঙ্গল ‘শ্রবণ’ নক্ষত্র ছেড়ে ‘ধনিষ্ঠা’ নক্ষত্রে প্রবেশ করছে। ধনিষ্ঠার অধিপতি মঙ্গল নিজেই। ফলে এক বিশেষ যোগ তৈরি হচ্ছে, যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে কর্মজীবন, অর্থভাগ্য ও বন্ধ হওয়া কাজের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।
বিশেষ এই দিনে কোন তিন রাশির কপাল খুলবে জানেন?
মেষ রাশি: আজ থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নতুন উদ্যম আসতে পারে। দীর্ঘদিন ধরে যেসব কাজে বাধা ছিল, সেই বাধা কাটতে শুরু করবে। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন, সব মিলিয়ে আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক দিকেও স্বস্তি মিলতে পারে।
বৃশ্চিক রাশি: মঙ্গল এই রাশির অধিপতি হওয়ায় বৃশ্চিকদের জন্য আজকের পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন, আইনি জটিলতা কমার সম্ভাবনা রয়েছে বা পুরনো সমস্যার সমাধানও হতে পারে। এসব ক্ষেত্রে শুভ ইঙ্গিত মিলছে। নতুন সিদ্ধান্ত নেওয়ার সাহসও বাড়বে।
ধনু রাশি: ধনু রাশির জন্য সময়টা উন্নতির। চাকরিতে প্রমোশন, বেতন বৃদ্ধি বা নতুন কাজের সুযোগ আসতে পারে। পড়াশোনা বা বিদেশ সংক্রান্ত পরিকল্পনাতেও অগ্রগতি সম্ভব। পারিবারিক দিক থেকেও আনন্দের খবর আসতে পারে।
তবে জ্যোতিষীদের মতে, শুধু গ্রহের অবস্থানই সব নয়। আজকের দিনে ভগবান শিবের পূজা, বিশেষ করে শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ, বেলপাতা নিবেদন ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শুভ ফল আরও বৃদ্ধি পেতে পারে।