Burdwan: নাতনির অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন, আর তারপরই বাড়িতে খবর এল... - Bengali News | A person who went missing after visiting a house of invitation - 24 Ghanta Bangla News
Home

Burdwan: নাতনির অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন, আর তারপরই বাড়িতে খবর এল… – Bengali News | A person who went missing after visiting a house of invitation

Spread the love

 বর্ধমান: নিমন্ত্রণে গিয়ে নিখোঁজ। পুকুরপাড়ে মিলল জুতো। খোঁজে পুলিশ ও সিভিল ডিফেন্স। পূর্ব বর্ধমান জেলার বাঘার দুই অঞ্চলের হলদি দে’পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন জগদাবাদ গ্রামের বাসিন্দা সরজিৎ দালাল। বয়স ৫৮ বছর।পরিবার ও আত্মীয়দের দাবি, আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর থেকেই তার কোনও খোঁজ মিলছে না। ঘটনার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরপাড়ে তাঁর জুতো উদ্ধার হয়। সেই সূত্রে তাঁদের আশঙ্কা, তিনি হয়তো পুকুরে পরে গিয়েছেন।

ঘটনার খবর পেয়ে রাতেই দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মঙ্গলবার সকালে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনও সন্ধান মেলেনি। পরে বিষয়টি সিভিল ডিফেন্সকেও জানানো হয়েছে এবং তারাও উদ্ধারকার্যে নেমেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেওয়ানদিঘি থানার পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

নিখোঁজ ব্যক্তির ভাইপো আদিত্য দালাল বলেন, তাঁর কাকা গত রাতে আর এক ভাইপোর বাড়ি এসেছিলেন। ভাইপোর নাতনির অন্নপ্রাশনে খেতে এসেছিলেন তিনি। রাতে বাড়ি না ফেরায় ছেলেকে নিয়ে তিনি গ্রামে খোঁজ করতে আসেন। তার বাইকটি ও জুতো পুকুরপাড়ে থাকলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ রাতেই এসে খোঁজ শুরু করে। তাঁদের অনুমান, কোনওভাবে তিনি পুকুরে পড়ে গিয়েছেন। অথবা কেউ ঠেলে দিয়েও থাকতে পারে। পুলিশ খোঁজ করছে। আপাতত ডুবুরির সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *