'তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ করলেও, কাজ পেতে সমস্যা হয়নি', বললেন কিঞ্জল - Bengali News | Kinjal Nanda talks about his new film Parabasi - 24 Ghanta Bangla News
Home

‘তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ করলেও, কাজ পেতে সমস্যা হয়নি’, বললেন কিঞ্জল – Bengali News | Kinjal Nanda talks about his new film Parabasi

Spread the love

সিলভার স্ক্রিন থেকে ডাক্তারি, অভিনেতা কিঞ্জল নন্দ খবরের শিরোনামে ছিলেন তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদ মিছিলের পুরধায় থাকার জন্য। সম্প্রতি TV9 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানালেন, সামনেই তাঁর নতুন ছবি ‘পরবাসী’ মুক্তি পাবে। কিঞ্জল বললেন, “আগামী ২০ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পাওয়ার কথা বাংলায়, একই সঙ্গে আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ত্রিপুরাতে।”

১৯৬০ সালের অস্থির সময়কে পটভূমি করে নির্মিত হয়েছে নতুন বাংলা ছবি ‘পরবাসী’। একগুচ্ছ তারকা শিল্পীকে নিয়ে ছবিটি পরিচালনা করেছেন মনেট রায় সাহা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ দে, কিঞ্জল নন্দ, দেবপ্রতিম দাশগুপ্ত, স্বাতী মুখোপাধ্যায় আর সবুজ বর্ধন। তাঁদের সঙ্গে আরও রয়েছেন একাধিক নামী অভিনেতা-অভিনেত্রী।
কিঞ্জলকে প্রশ্ন করা হয়েছিল এই ছবির চরিত্র ও চিত্রনাট্য নিয়ে। অভিনেতা বলেন, ”ষাটের দশকে বাংলাদেশ থেকে বহু মানুষ ত্রিপুরাতে আসে বাস্তুকার হিসেবে, এমনই এক পরিবারের সমস্যার কথা উঠে এসেছে। এই ছবিতে ত্রিপুরার ভাষা , সংস্কৃতির ঝলক দেখা যাবে। এই মুহুর্তে এসআইআর এর আবহে ছবিটি খুব প্রাসঙ্গিক। অখণ্ড ভারতের জনগণ রাতারাতি বাস্তুহারা দেশভাগের ফলে। সেখান থেকেই শুরু জনগণের স্ট্রাগল। ”

কিঞ্জলকে প্রশ্ন করা হয়েছিল, তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদ করে বহু অভিনেতা অভিযোগ করেছেন, তাঁরা কাজ পাচ্ছেন না, সেখানে কিঞ্জল কি এমন কোনও সমস্যায় পড়েছেন? উত্তরে অভিনেতা বললেন, ” আমি এমনিতেই কম কাজ করি। তবে আমি সত্যি এরকম কোনও সমস্যার সম্মুখীন হইনি। আমি মিথ্যে বলব না। যখন কোনও পরিচালক আমাকে সিনেমায় নিয়েছেন, সেই ছবি করেছি। বরং অনেক সময় আমি সময়ের অভাবে কাজ করতে পারিনি।”

মানুষ কিঞ্জলকে অভিনয়ে যতটা না চিনেছেন, তার থেকে অনেক বেশি চিনেছে ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ থেকে। কীভাবে দেখেন বিষয়টি? উত্তরে কিঞ্জল বলেন, ” আমার খারাপ লাগে এই ভাবে চেনার জন্য। অন্যায়ের প্রতিবাদ করাটাই তো স্বাভাবিক। তবে মানুষ এখন প্রতিবাদ করতে ভুলে গিয়েছে, তাই কেউ প্রতিবাদ করলে, সেটা নিয়ে খবর হয়, আলোচনা হয়। আসলে এটাই স্বাভাবিক কাজ। আমি ভবিষ্যতেও যখন অন্যায় দেখব, প্রতিবাদ করব। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *