Purulia: ফের চালু আসানসোল-বোকারো প্যাসেঞ্জার ট্রেন, তরজায় বিজেপি-তৃণমূল - Bengali News | Asansol to Bokaro memu passenger train resumes - 24 Ghanta Bangla News
Home

Purulia: ফের চালু আসানসোল-বোকারো প্যাসেঞ্জার ট্রেন, তরজায় বিজেপি-তৃণমূল – Bengali News | Asansol to Bokaro memu passenger train resumes

Spread the love

ফের ট্রেনটি চালু করা নিয়ে কী বললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো?Image Credit: TV9 Bangla

পুরুলিয়া: বছর সাতেক আগে বন্ধ হয়ে গিয়েছিল। আসানসোল-বোকারো ট্রেন পরিষেবা ফের চালু হল। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ঝাড়খণ্ডের বোকারো পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু করল রেল। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিয়ো কনফারেন্সর মাধ্যমে আসানসোল-বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন চালু করেন। আসানসোল থেকে সেই ট্রেনেই সওয়ারি হন খোদ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সি মাহাতো।

ট্রেনটি পুরুলিয়া রেল স্টেশনে এসে থামে। এখান থেকে ট্রেনটি বোকারোর উদ্দেশে রওনা দেওয়ার সময় সবুজ পতাকা দেখান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময়। পুরুলিয়া স্টেশনে অনুষ্ঠান মঞ্চে বিজেপি সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেলের ম্যানেজার মুকেশ গুপ্তা -সহ রেলের আধিকারিকরা।

এদিন পুরুলিয়া রেল স্টেশনে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতির্ময় বলেন, পরিষেবা উন্নত করার জন্য কয়েক বছর ট্রেনটি বন্ধ ছিল। রাজ্য সরকারকেও নিশানা করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, রাজ্য সরকার রেলের উন্নয়নে বাধা দিচ্ছে। একের পর প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, রেল অনুমোদন দেওয়ার পর টেন্ডার হয়ে যাওয়ার পরও রাজ্য সরকার এনওসি না দেওয়ায় কাজ শুরুই করা যাচ্ছে না।

বিজেপি সাংসদ বলেন, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার পুরুলিয়া স্টেশন বরাভূম স্টেশন ও তোরাং রেল স্টেশনের পাশে বেশ কয়েকটি ওভারব্রিজের অনুমোদন দেয় রেল। রাজ্য সরকার সেই কাজ শুরুর এনওসি না দেওয়ায় কাজ শুরু করা যায়নি। পুরুলিয়া শহরের গোশালা মোড়ের কাছে রেল ওভারব্রিজের অনুমোদন দেয়। অভিযোগ, রাজ্য সরকার এক বছর আগে এনওসি দেয়। ফলে কাজ অনেকটাই পিছিয়ে যায়।

পুরুলিয়ার বিজেপি সাংসদ আরও বলেন, ২০১৪ সালের পরে পুরুলিয়ায় রেলের অনেক উন্নতি হয়েছে। পুরুলিয়া রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মধ্যে নিয়ে আসা হয়েছে। একাধিক ট্রেন চালু, বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেন চালু-সহ বেশ কয়েকটি ট্রেনের স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। ভুবনেশ্বর -নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ তার সূচনা হবে। পুরুলিয়ার মানুষের দাবি মেনে পুরুলিয়া-ঝাড়গ্রাম রেলপথের অনুমোদন সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়ি বাস্তবে কাজ দেখতে পাবেন। এছাড়াও পুরুলিয়ার জন সাধারণের উদ্দেশে সাংসদ বলেন, যদি কারও কোনও পরামর্শ থাকে, তাহলে জানান।

যদিও বিজেপি সাংসদের অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসকদল। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রথীন্দ্রনাথ মাহাতো বলেন, “গোশালা মোড়ে রেলের ওভারব্রিজের এনওসি রাজ্য সরকার দিয়েছে বলেই কাজ হচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন। তাই উনি এই সব কথা বলছেন। তাঁকে খুঁজে পাওয়াই যায় না। নিখোঁজ সাংসদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *