কোলাজেন সাপ্লিমেন্ট কি সত্যিই ত্বক ও জয়েন্ট ভালো করে? বৈজ্ঞানিক প্রমাণ কী বলছে? - Bengali News | Do collagen supplements really work scientific truth about skin and joint health - 24 Ghanta Bangla News
Home

কোলাজেন সাপ্লিমেন্ট কি সত্যিই ত্বক ও জয়েন্ট ভালো করে? বৈজ্ঞানিক প্রমাণ কী বলছে? – Bengali News | Do collagen supplements really work scientific truth about skin and joint health

Spread the love

ত্বক টানটান রাখা, বলিরেখা কমানো আর জয়েন্ট ভালো রাখার জন্য এখন অনেকই কোলাজেন সাপ্লিমেন্ট বেছে নিচ্ছেন। কিন্তু এগুলো কি সত্যিই কার্যকর, নাকি অনেকটাই প্রচারের ফল? কী বলছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা?

কোলাজেন খেলে শরীরে আসলে কী হয়?

কোলাজেন হল একটি প্রোটিন। গবেষকদের মতে, কোলাজেন সাপ্লিমেন্ট খেলে তা সরাসরি ত্বকে প্রভাব ফেলে না। প্রথমে এটি ভেঙে ক্ষুদ্র প্রোটিন কণায় পরিণত হয়, তারপর শরীর নিজস্ব প্রক্রিয়ায় কোলাজেন তৈরি করে। অর্থাৎ, শরীর নিজেই ঠিক করে কোথায় কতটা কোলাজেন লাগবে, সাপ্লিমেন্ট সরাসরি ত্বক টানটান করে না।

ত্বকের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রমাণ কী বলছে?

২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে , নিয়মিত কোলাজেন গ্রহণ করলে কিছু মানুষের ক্ষেত্রে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতায় উন্নতি দেখা গেছে। তবে গবেষকরাই জানিয়েছেন—এই ফল সব মানুষের ক্ষেত্রে সমান নয় এবং আরও বড় ও নিরপেক্ষ গবেষণার প্রয়োজন রয়েছে।

২০২৫ সালে প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছে, সব গবেষণাকে একসঙ্গে ধরলে কোলাজেনের কিছু ইতিবাচক প্রভাব দেখা যায়। তবে কোলাজেন সাপ্লিমেন্টকে ত্বকের বার্ধক্য রোধের নিশ্চিত উপায় বলছেন না গবেষকরা।

কিছু নিয়ন্ত্রিত পরীক্ষায় দেখা গেছে, নির্দিষ্ট সময় (প্রায় ১২ সপ্তাহ) কোলাজেন গ্রহণ করলে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতায় পরিমিত উন্নতি হতে পারে। তবে এসব গবেষণার অনেকগুলোতেই দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া যায়নি।

কোলাজেন তৈরিতে খাদ্যের ভূমিকা

গবেষণায় প্রমাণিত, শরীর নিজে কোলাজেন তৈরি করতে পারে যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। বিশেষ করে ভিটামিন সি কোলাজেন তৈরির রাসায়নিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত প্রোটিন কোলাজেনের গঠন উপাদান সরবরাহ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় কমাতে সাহায্য করে।
সাম্প্রতিক একটি পুষ্টিবিষয়ক গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়মিত খেলে ত্বক ভালো থাকে যা কোলাজেন সংশ্লেষণের সঙ্গে যুক্ত হতে পারে।

তাহলে কোলাজেন সাপ্লিমেন্ট কি নেওয়া উচিত?

বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী

কোলাজেন সাপ্লিমেন্ট কিছু মানুষের ক্ষেত্রে সামান্য উপকার করতে পারে, তবে এটিকে ত্বক বা জয়েন্টের জন্য নিশ্চিত সমাধান বলা যায় না, সুষম খাদ্য, পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন সি, পর্যাপ্ত জল ও স্বাস্থ্যকর জীবনযাপনেই ত্বক ভিতর থেকে ভালো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *