School Teacher: ‘আসি যাই মাইনে পাই মানসিকতা থেকে বেরোতে হবে’, স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলতেই কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক - Bengali News | When a teacher spoke about bad condition of the school,, his microphone was snatched away - 24 Ghanta Bangla News
Home

School Teacher: ‘আসি যাই মাইনে পাই মানসিকতা থেকে বেরোতে হবে’, স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলতেই কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক – Bengali News | When a teacher spoke about bad condition of the school,, his microphone was snatched away

Spread the love

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla

শীতলকুচি: স্কুলের বেহাল দশা নিয়ে বলতে গিয়ে মঞ্চ থেকেই নেমে যেতে হল শিক্ষককে। কেড়ে নেওয়া হল মাইক।  অভিযোগ শিক্ষক সংগঠনের নেতাদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর কোচবিহারের রাজনৈতিক মহলে। শীতলকুচিতে তৃণমূল শিক্ষক সংগঠনের এক সভা থেকে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের একাধিক পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখছিলেন ইয়াসিন মিয়া। 

সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ওই শিক্ষক বলেন, “যাদের সামর্থ্য আছে তাঁরা বেসরকারি জায়গায় যায়। কিন্তু যাঁদের টাকা নেই তাঁদের সরকারি জায়গায় আসতে হয়। এদিকে সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের অনুুপাতে শিক্ষক নেই। এটা সরকারকে দেখতে হবে। শিক্ষকদের আসি যাই মাইনে পাই মানসিকতা থেকে সরে আসতে হবে।” এদিকে যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে তিনি বক্তব্য রাখার কিছু সময় পর থেকেই বারবার তাঁকে বক্তব্য ছোট করতে বলা হয় পাশ থেকে। কিন্তু তিনি বলতে থাকলে শেষ পর্যন্ত মাইকটাই কেড়ে নেওয়া হয়। আর তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। 

পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষা সমিতির পক্ষ থেকে নিউ গোসাইরহাট নিউটাউন প্রাইমারি স্কুলের মাঠে চলছিল সেই সভা। সভায় উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান রজত বর্মা, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন। তাঁদের সামনেই ঘটে গোটা ঘটনা। এ বিষয়ে ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই শিক্ষক একই কথা বারবার ঘুরিয়ে মাইকে বলার কারণে তার হাত থেকে মাইক সরিয়ে নেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *