WB BUDGET: শিক্ষকদের জন্য বড় ঘোষণা, বাড়ছে টাকা, মৃত্যুতে মিলবে ক্ষতিপূরণ – Bengali News | Announcement for para teachers siksha bandhu in west bengal
কলকাতা: ভোটের আগে রাজ্যের বাজেট যে জনমুখী হবে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন রাজ্যবাসী। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ শুরু করতেই সেই জল্পনা সত্যি হল। একের পর এক বড় ঘোষণা করল রাজ্য সরকার। একদিকে বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকা, অন্যদিকে বাড়ছে ডিএ। সেই সঙ্গে প্যারাটিচারদের জন্যও ঝুলি থেকে উপহার দিল মমতা সরকার।
প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক/সহায়িকা, ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা ২০২৬ সালের এপ্রিল মাস থেকে বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে। আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে তাঁদের ভাতা। এই কর্মীদের মধ্যে কারও ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে তাঁদের নিকট আত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এর জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে।