গল্প নেই, শুধুই প্রচার! বলিউড ছবি নিয়ে বিস্ফোরক শাহিদ কাপুর - Bengali News | Shahid kapoor says bollywood needs to make better films - 24 Ghanta Bangla News
Home

গল্প নেই, শুধুই প্রচার! বলিউড ছবি নিয়ে বিস্ফোরক শাহিদ কাপুর – Bengali News | Shahid kapoor says bollywood needs to make better films

Spread the love

আগের তুলনায় কম কাজ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। ‘ও রোমিও’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। পছন্দের অভিনেতাকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতার ভক্তরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বর্তমান সিনেমার পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা। তিনি মনে করেন, আজকাল বেশীরভাগ ছবিই ব্যবসার জন্য তৈরি হচ্ছে। আগের মত গল্পে গভীরতা নেই বলে মনে করেন অভিনেতা। শাহিদ বলেন, “আমাদের ভালো সিনেমা বানানো উচিত, কিন্তু বানাচ্ছি না। দর্শক এখনও সিনেমা দেখতে চায়, কিন্তু অনেক সময় আমরা শুধু মার্কেটিং এবং প্রোমোশনের দিকে বেশি মন দিই। তাতে সিনেমার আসল সৌন্দর্য তখন হারিয়ে যায়।” শাহিদ বলেন, “সিনেমা শুধু ব্যবসা হওয়া উচিত নয়। সিনেমা মানুষের অনুভূতি, বাস্তবতা আর স্বচ্ছতার ওপর তৈরি হওয়া উচিত। যদি আমরা শুধুমাত্র লাভ-ক্ষতির হিসাব করি, সিনেমার প্রাণ চলে যায়।”

অভিনেতার মতে, আজকের দিনে দর্শকের মনোযোগ কমে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে দর্শক গভীর বা অর্থবহ সিনেমা দেখতে চায় না। বরং সঠিকভাবে বলা গল্প আজও দর্শকের মনে দাগ কাটে। সমস্যা হচ্ছে, অনেক নির্মাতা এখন ঝুঁকি নিতে চান না। পরিচিত গল্প, ট্রেন্ড আর নিরাপদ ভাবনার মধ্যেই তৈরি হচ্ছে বর্তমান ছবি।

শাহিদ আরও বলেন, সিনেমা যদি শুধুই ব্যবসার অঙ্কে বিচার করা হয়, তাহলে সেখানে সৃজনশীলতা হারিয়ে যায়। “সিনেমা অবশ্যই ব্যবসা, কিন্তু সেটা শুধুই ব্যবসা হলে চলবে না। এটা একটা শিল্প, যেখানে মানুষের অনুভূতি জড়িয়ে থাকে,” এমনটাই মনে করেন অভিনেতা।

এই মন্তব্যের মাধ্যমে শাহিদ আসলে গোটা ইন্ডাস্ট্রিকেই আত্মসমালোচনার বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, অভিনেতা, পরিচালক, প্রযোজক সবারই নিজেদের কাজ নিয়ে আরও মনযোগী হওয়া প্রয়োজন। দর্শককে হালকা ভাবে নেওয়া বন্ধ করতে হবে। কারণ আজকের দর্শক অনেক বেশি সচেতন, তাঁরা ভালো-মন্দ বিচার করতে জানেন। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত ছবি ‘ও রোমিও’, যা নিয়ে ছবিপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *