ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত উর্ফি! বিস্ফোরক উত্তর দিলেন অভিনেত্রী ইনফ্লুয়েন্সার – Bengali News | Urfi javed breaks silence on expelled from islam rumours and name change claims
সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উর্ফি জাভেদ। সম্প্রতি একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যেখানে দাবি করা হচ্ছে উর্ফিকে নাকি ইসলাম ধর্ম থেকে ‘বরখাস্ত’ করা হয়েছে এবং তার নতুন নাম হবে ‘গীতা ভারদ্বাজ’। এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে শুরু হয় তীব্র আলোচনা।
ভাইরাল ভিডিওতে এক ব্যক্তি দাবি করেন, উর্ফির পোশাক ও জীবনযাপন ইসলাম ধর্মের অবমাননা করছে। সেই কারণেই মুসলিম সমাজ নাকি তাকে ধর্ম থেকে বহিষ্কার করেছে। এমনকি তাঁর নাম পরিবর্তনের কথাও বলা হয়। ভিডিয়োতে মৌলানার কাছে চিঠি দেওয়ার কথাও শোনা যায়।
এই ঘটনার পর দীর্ঘ সময় নীরব ছিলেন উর্ফি। অবশেষে মুখ খুলেছেন উর্ফি জাভেদ নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব ছাড়া কিছুই নয়। উর্ফির বক্তব্য, তিনি অনেক আগেই সব ধরনের ধর্মীয় পরিচয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তিনি বর্তমানে কোনও ধর্ম অনুসরণ করেন না।
উর্ফি আরও জানান, যখন তিনি নিজেই কোনও ধর্ম মানেন না, তখন তাঁকে কোনও ধর্ম থেকে ‘বরখাস্ত’ করার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে নাম পরিবর্তনের দাবিকেও তিনি হাস্যকর বলে উড়িয়ে দেন। তাঁর কথায়, কেউ ইচ্ছেমতো অন্যের ধর্মীয় পরিচয় বা নাম ঠিক করে দিতে পারে না।
অভিনেত্রী ইনফ্লুয়েন্সার জানান, তিনি একজন নাস্তিক বা অ্যাথিস্ট। উর্ফির দাবি, তাঁর ব্যক্তিগত বিশ্বাস এবং জীবনযাপন নিয়ে বারবার ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি মনে করেন, কারোর ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাস নিয়ে সমাজের এতটা হস্তক্ষেপ করা উচিৎ নয়।
এই বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মানুষ বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন ঠিকই, তবে অনেকেই উর্ফির পাশে দাঁড়িয়ে বলছেন যে ব্যক্তি নিজেই কোনও ধর্ম মানেন না, তাকে ধর্মচ্যুত করার কোনও প্রশ্নই আসে না।
সব মিলিয়ে, উর্ফি জাভেদকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করা হয়েছে বা তাঁর নাম বদলে দেওয়া হয়েছে এই দাবির পক্ষে কোনও প্রামাণ্য তথ্য নেই। অভিনেত্রীর নিজস্ব বক্তব্য অনুযায়ী, তিনি কোনও ধর্মের সঙ্গে যুক্ত নন এই বিতর্ককে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।