ডেডলাইনের পর ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও FIR হল না মনিরুল ইসলামের বিরুদ্ধে – Bengali News | No FIR against Manirul Islam filed even after deadline
মুর্শিদাবাদ: এসআইআর-এর শুনানি চলাকালীন তুমুল তাণ্ডব চলে মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসে। গত ১৪ জানুয়ারি সেই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তরফে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার। ডেডলাইনও বেঁধে দেওয়া হয়। সেই ডেডলাইন পেরিয়ে প্রায় ২৪ ঘণ্টা পার হতে চলল, এখনও কোনও এফআইআর দায়ের হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ডেডলাইন পার হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কোনও অভিযোগ যায়নি এখনও। তাই কোনও এফআইআরও দায়ের হয়নি। প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ কেন এভাবে অমান্য করা হচ্ছে? এই নির্দেশ প্রসঙ্গে মনিরুল আগেই বলেছেন, “আইন আইনের পথে চলবে বিচার ব্যবস্থার পথ খোলা আছে।”
সবিস্তারে আসছে…