'আমি ফিজিক্যালি অসুস্থ', কোন ঘটনা সামনে আনলেন হিরণের নতুন বউ? - Bengali News | Hiran chatterjees new partner ritika giri shares a post on their marriage - 24 Ghanta Bangla News
Home

‘আমি ফিজিক্যালি অসুস্থ’, কোন ঘটনা সামনে আনলেন হিরণের নতুন বউ? – Bengali News | Hiran chatterjees new partner ritika giri shares a post on their marriage

Spread the love

মঙ্গলবার সোশাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়িয়েছে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি। ভাইরাল হওয়া ছবি অনুযায়ী, বেনারসের ঘাটে হৃতিকা গিরি নামের এক মডেল ও অভিনেত্রীর সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন হিরণ। তবে এই বিয়ে নিয়ে হিরণ না মুখ খুললেও, বিয়ের যাবতীয় তথ্য দিয়ে সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন হিরণের নতুন বউ হৃতিকা। তাঁর কথায়, গত মঙ্গলবার নয়, এই বিয়ে হয়েছে বেশ কয়েক দিন আগে। হৃতিকা জানিয়েছেন, হিরণের সঙ্গে তাঁর সম্পর্কের বয়স ৫।

সোশাল মিডিয়ায় ঠিক কী জানিয়েছেন হৃতিকা?

হৃতিকা জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে না পারলেও তিনি প্রথম স্ত্রী অনিন্দিতার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বিষয় স্পষ্ট করেছেন। হৃতিকা দাবি করেছেন যে তাঁর বয়স নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি জানিয়েছেন যে অনিন্দিতাকে ইতিপূর্বেই ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে। হৃতিকা বলেন, “এই বিয়ে আমরা অনেক আগেই করেছি। গত ৫ বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই সব বিষয় অনিন্দিতা জানতেন”। তিনি প্রশ্ন তোলেন যে যদি সব কিছুই জানাজানি ছিল, তবে এতদিন অনিন্দিতা কেন চুপ ছিলেন। অনিন্দিতার দাবি ছিল তাঁরা গত ৬ মাস ধরে একসাথে থাকছিলেন, কিন্তু হৃতিকা তা অস্বীকার করে বলেন যে তাঁরা কোনোদিনই ৬ মাসের জন্য একসাথে থাকেননি। হিরণ শুধুমাত্র ২০২৪ সালের ৯ নভেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়ের সঙ্গে ছিলেন কিছু ব্যক্তিগত কারণে এবং সেই সময়েই মেয়ের জন্মদিন পড়েছিল। হৃতিকা জানান, এটি কোনও বিলাসিতা বা লোক দেখানো বিয়ে ছিল না। মনের শান্তি ও মানসিক সন্তুষ্টির জন্য বারাণসীর ঘাটে গঙ্গা মায়ের সামনে আগ্নিকে সাক্ষী রেখে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের সরঞ্জাম যেমন ১৬ সিঙ্গার ও সিঁদুর শ্রী ধাম বৃন্দাবন এবং মা বারাণসীর মন্দির থেকে আনা হয়েছিল। কাশীবিনাশ্বনাথ ধাম থেকে পাওয়া আশীর্বাদী ওড়না তিনি গায়ে জড়িয়েছিলেন। বিবৃতির শেষে হৃতিকা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, যদি এই বিয়ে বেআইনি মনে হয়, তবে যেন আইনি পদক্ষেপ নেওয়া হয়। এর বাইরে এই বিষয়ে তাঁর আর কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *