West Bengal-India News Today Live: জেলায় জেলায় বাধার মুখে আশা কর্মীরা, ‘রাজনীতির ফাঁদে পা দেবেন না’, বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, India, Politics Mamata Banerjee latest Bengali news on January 21
কলকাতা: গত রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড ফেলে দিয়েছিল পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। কিন্তু আন্দোলনে অনড় আশা কর্মীরা। উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও সকাল থেকেই ট্রেন চড়ে কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেন অনেক আশা কর্মী। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেই সংখ্যাধিক্য বেশি। অন্যদিকে আশা কর্মী দেখলেই বাধা দিচ্ছে পুলিশ। অভিযোগ এমনটাই। চলছে ধরপাকড়, করা হচ্ছে আটক। মেদিনীপুর থেকে বাঁকুড়া, সর্বত্রই পাল্টা বিক্ষোভ শুরু করেছেন আশা কর্মীরা।