SIR Form 7 chaos: তবে কি শুরু হল অভিষেকের ডিজে দাওয়াই? বিজেপির থেকে ফর্ম ৭ কেড়ে নিয়ে জ্বালিয়ে দিল তৃণমূল - Bengali News | TMC Accused To Burn All SIR Form 7 In Asansol - 24 Ghanta Bangla News
Home

SIR Form 7 chaos: তবে কি শুরু হল অভিষেকের ডিজে দাওয়াই? বিজেপির থেকে ফর্ম ৭ কেড়ে নিয়ে জ্বালিয়ে দিল তৃণমূল – Bengali News | TMC Accused To Burn All SIR Form 7 In Asansol

Spread the love

অশান্তি জায়গায়-জায়গায়Image Credit: Tv9 Bangla

আসানসোল: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,১৬-১৭-১৮ ও ১৯ তারিখে বিজেপি কর্মীদের রবীন্দ্র সংগীতের পাশাপাশি ডিজে শোনানোর পরামর্শ দিয়েছিলেন। আজ সেই ১৯ তারিখ। এবার জেলায়-জেলায় সেই ছবিই কি প্রকাশ্যে এল? SIR-এর হেয়ারিং কেন্দ্র উত্তেজনা। বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা ও হাতাহাতি। বিজেপির গাড়িতে থাকা ফর্ম সেভেনের ফাইল ছিনতাই করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

অভিষেক বলেছিলেন, “বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো… যদি দেখো বিজেপির কর্মকর্তা চলতি মাসের ১৬-১৭-১৮-১৯ তারিখ ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি, তাহলে রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজিয়ে ডিজেও শোনাবে ভদ্রভাবে। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেব?”

এরপর দেখা যাচ্ছে, আসানসোল দক্ষিণ থানার মহকুমাশাসক অফিসে হেয়ারিং কেন্দ্রে তুমুল উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, একটি কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম সেভেন বিজেপি নেতৃত্বরা নিয়ে আসে।বিষয়টি জানানোর পর তৃণমূলের নেতৃত্বরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এমনকী, গাড়ির সামনের কাচও ভাঙচুর করা হয়। এরপর তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বিজেপির নেতৃত্বের বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় এক বিজেপি নেতৃত্বকে আটক করেছে পুলিশ।

তৃণমূলের অভিযোগ একাধিক ফর্ম সেভেন এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বের। তৃণমূল নেতা বলেন, “অসুবিধা থাকলে বিএলও-ইআরওকে বলুক। কিন্তু, পরিবারকেও আনেনি। এরা হাজার-হাজার ফাইল নিয়ে এসেছে। ওরা মোটেই ভাল কাজ করছে না। কয়েক হাজার ফাইল আছে। আমরা আটকাতেই পালিয়ে গেছে।” অপরদিকে বিজেপির ব্লকের নেতা বলেন, “আমি তো কমিশনের নিয়ম মেনে কাজ করছি। কিন্তু ওরা সেটা করতে দেবে না। সব ছিনিয়ে নিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *