ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে যোগ দেওয়া আন্দোলনকারীদের বিশেষ রক্ষাকবচ দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সামনেই নির্বাচন। নতুন সরকার গঠন হওয়ার সম্ভবনাও তুঙ্গে, তার আগেই বড় সিদ্ধান্ত ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর। নয়া অধ্যাদেশ পেল অনুমোদন। ফৌজদারি বিপাক থেকে মুক্ত হল হাসিনা-বিরোধী গণঅভ্যুত্থানে যোগ দেওয়া আন্দোলনকারীরা। বৃহস্পতিবার এই মর্মে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। […]