Mamata Banerjee: ‘চেয়ারের মর্যাদা রক্ষা করুন’, নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা – Bengali News | CM Mamata Banerjee Inaugurated Mahakal mandir in Siliguri
দু’মাসে দু’শো বার নোটিস এসেছে। প্রতিদিন নিয়ম বদল করে হয়রান করা হচ্ছে। বাংলায় অশান্তি বাধানোর চেষ্টা করা হচ্ছে। শান্ত থাকুন, ধৈর্য্য ধরুন, একমাত্র বাংলাতেই এটা হচ্ছে কেন প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারের মর্যাদা রক্ষা করুন বলে নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এ দিন, শিলিগুড়ি যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে এমনটা বললেন তিনি।