Aadhaar Card আপডেট করেননি? এবার কী হবে, জানেন? - Bengali News | UIDAI Asks to Update Aadhaar Card Every 10 Years, What will Happen if you don't Do this? - 24 Ghanta Bangla News
Home

Aadhaar Card আপডেট করেননি? এবার কী হবে, জানেন? – Bengali News | UIDAI Asks to Update Aadhaar Card Every 10 Years, What will Happen if you don’t Do this?

Spread the love

আধার নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে যে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। যদি ১০ বছর অন্তর তথ্য আপডেট না করেন, তাহলে একাধিক পরিষেবা আটকে যেতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, ১০ বছর অন্তর আধার কার্ড আপডেটের অর্থ এই নয় যে আধার কার্ড আপডেট না করলে, তা বাতিল হয়ে যাবে পুরোপুরি।  এটি হল ভেরিফিকেশনের প্রক্রিয়া।

ইউআইডিএআই দেশের নাগরিকদের তাদের পরিচয়পত্র ও ঠিকানা পুনরায় নিশ্চিত বা কনফার্ম করতে বলেছেন, যেহেতু আধার কার্ডে থাকা তথ্য ১০ বছরের পুরনো। আধার কার্ডের তথ্য নির্ভুল রাখতেই এই উদ্যোগ।  যদি কেউ আধার আপডেট না করিয়ে থাকেন, তাহলেও তাঁর আধার কার্ড সক্রিয় থাকবে। তবে যেহেতু ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানই আপডেটেড তথ্য চায়, তাহলে আধার কার্ড আপডেট না থাকলে সমস্যা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *