অভিনেতা, ক্রিকেটার থেকে বিডিও; হিয়ারিংয়ে ডাক পড়ছে কেন? - Bengali News | Actor turned TMC MP Dev, Cricketer MD Shami asked to appear for hearing in SIR process - 24 Ghanta Bangla News
Home

অভিনেতা, ক্রিকেটার থেকে বিডিও; হিয়ারিংয়ে ডাক পড়ছে কেন? – Bengali News | Actor turned TMC MP Dev, Cricketer MD Shami asked to appear for hearing in SIR process

Spread the love

এসআইআর-র হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ তুলে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের অকারণে শুনানিকেন্দ্রে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির জন্য ডাকা হচ্ছে। এবার সেই তালিকায় দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবারই ডাকা হয়েছিল তাঁকে। তবে খেলায় ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি তিনি। পরে যাবেন বলে জানিয়েছেন। শুনানিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী লাবণী সরকার ও তাঁর স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ও।

এদিন ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবকেও শুনানির নোটিস দেওয়া হয়েছে। তবে দেব জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। শুধু তারকারা নন, জলপাইগুড়ির এক বিডিও-কেও শুনানিতে ডাকা হয়েছিল। কেন তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *