রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার পাশাপাশি তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে বসেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম শিবির কোন পথে হাঁটবে এবং তাদের রণকৌশল কী হবে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করে দিয়ে গিয়েছেন তিনি। সূত্রের খবর, বিজেপির কোর কমিটির বৈঠকে অমিত শাহ […]
এবার শুধু দলীয় কার্যালয়ের রুদ্ধদ্বার বৈঠক নয়, ফের জনসভায় দেখা যেতে চলেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তাঁর সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, জানুয়ারি মাসেই শমীক ভট্টাচার্যের একটি সভা হওয়ার কথা রয়েছে দুর্গাপুরে, আর সেই মঞ্চ থেকেই দলের কর্মসূচিতে কামব্যাক করতে পারেন দিলীপ ঘোষ। রাজনীতির ময়দানে কি আবার তাঁকে পুরনো আগ্রাসী মেজাজে ‘মাঠ কাঁপাতে’ দেখা যাবে? […]
কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে চলা বোমাবাজিতে প্রাণ হারিয়েছিল কিশোরী তামান্না। এবার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে যেতে হল তাঁর মাকে। গুরুতর অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সাবিনার পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মাত্র একদিনের মাথায় তাঁকে একপ্রকার জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে সরাসরি পুলিশের বিরুদ্ধে […]
বর্ধমান: পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। বন্ধুকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেও, নিজে আর পাড়ে ফেরা হলো না বর্ধমানের যুবক দীপঙ্কর শীলের। বীরত্ব আর বন্ধুত্বের এক করুণ পরিণতির সাক্ষী থাকল বর্ধমানের কাঞ্চননগর। নতুন বছরের আনন্দ উৎসবের মাঝেই নেমে এল অন্ধকার। বন্ধুকে বাঁচাতে গিয়ে ডিভিসি-র (DVC) সেচখালের জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত […]
নানুর: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূমের নানুরে আয়োজিত ‘মিলনমেলা’র মঞ্চে ধরা পড়ল এক বর্ণাঢ্য মুহূর্ত। বুধবার নানুরের বাসাপাড়ায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে একটি বিশালাকার রুপোর তরোয়াল উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় রাজনৈতিক মহলে এই উপহার প্রদান নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে এই জায়গা […]
কলকাতা: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফর্ন্ট্রের বোর্ড অফ ট্রাস্টি থেকে পদত্যাগ অনিকেত মাহাতোর। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অনিকেত। বড় ভূমিকা নিয়েছিল WBJDF-ও। তাই অনিকেতের ইস্তফা ঘিরে স্বভাবতই তৈরি হয়েছে চাপানউতোর। সূত্রের খবর, WBJDF-এর এগজিকিউটিভ কমিটি গড়া নিয়ে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত অনিকেতের। ট্রাস্টি বোর্ডের অন্য সদস্য়ের মতের সঙ্গে মিল হচ্ছে না অনিকেতের। […]
ঢাকা: বাংলাদেশে তুমুলে ছুটি বিতর্ক। বাধ সাঁধল ইউনূস সরকার। প্রথামাফিক ২০২৫ সালের শেষে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। যা ঘিরে মহা-বিতর্ক। বাতিল হয়েছে হিন্দুদের সকল উৎসব-অনুষ্ঠানের সরকারি ছুটি। বাতিল হয়েছে মাতৃভাষা দিবসের ছুটিও। কী কী ছুটি বাতিল? বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে বাতিল হয়ে গিয়েছে সরস্বতীর পুজো, বুদ্ধ পূর্ণিমা, জন্মাষ্টমী, […]
কলকাতা: এবার মূলস্রোত রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ ফের সল্টলেকে বিজেপির মূল কার্যালয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাও আবার ‘শাহি টনিক’-এর ২৪ ঘণ্টা পর। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কী এই ‘শাহি টনিক’? বাংলায় এসে দিলীপ ঘোষকে ‘চাঙ্গা’ করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দূরত্ব নয়, লক্ষ্য নির্বাচন, সেটাই বুঝিয়ে […]