2025 - Page 997 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Anandapur: স্কুটি শিখতে এসে যুবক-যুবতীতে চরম বচসা, তারপরেই খালে কি একটা পড়ার আওয়াজ! তটস্থ এলাকাবাসী – Bengali News | Woman Mysteriously Disappears While Learning to Ride Bike with Friend

কলকাতা: পাশেই খাল, তার সঙ্গে লাগোয়া শুনশান রাস্তা। দু-একটা মানুষের যাতায়াত ছাড়া বিশেষ কেউ আসে না। বাইক-স্কুটি শেখার জন্য ভালই। সেই সুবাদেই নিজের এক বন্ধুকে নিয়ে সেখানে আসতেন তরুণী। স্থানীয়রাও তাদের আসতে-যেতে দেখেছেন প্রতিদিন। কিন্তু সেই প্রতিদিনের মতো সোমবারের সন্ধ্যাটা যেন ছিল না। ঘটনা আনন্দপুরের চিনা মন্দির খালপাড় এলাকার। সেখানেই শেষবার দেখা গিয়েছিল ওই যুবক-যুবতীকে। […]

Home

Kalyani AIIMS: সার্ভের নামে NRC ফর্ম ফিল আপ! মমতার বিস্ফোরক অভিযোগের পর বিবৃতি AIIMS-এর – Bengali News | AIIMS released statement of mental health survey after Mamata Banerjee’s claim

কলকাতা: মেন্টাল হেল্থ সার্ভের নামে এনআরসি-র জন্য ফর্ম ফিল আপ করান হচ্ছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত সবাইকে সাবধান করে বলেছেন, কেউ যেন এসব কোনও ফর্ম ফিল আপ না করেন, তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। বাংলা যখন এসআইআর (বিশেষ নিবিড় পরিমার্জন) -এর অপেক্ষায় রয়েছে, […]

Home

MBBS Admission: ডাক্তার তৈরিতেও ‘ওবিসি-বাধা’, রাজ্যে সংকটের মুখে হাজার -হাজার পড়ুয়া – Bengali News | MBBS Admission Process in Limbo as OBC Quota Issue Sparks Official Notice

কলকাতা: ওবিসি জট বাধ সাধল ডাক্তারিতেও। সোমবার বিজ্ঞপ্তি জারি করে ডেন্টাল-সহ এমবিবিএস-র ভর্তি প্রক্রিয়াতেও কাউন্সিলিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম জানিয়েছেন, ওবিসি সংক্রান্ত মামলার জটিলতার কারণেই এই সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে তাদের। সপ্তাহ দেড়েক আগেই এমবিবিএস ও বিডিএস অর্থাৎ ডেন্টালের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় অর্থাৎ […]

Home

Madhyamgram: আর সহ্য হচ্ছিল না! শুধু প্রেমিকার কথা ভেবেই ব্যাগে IED ভরে সটান মধ্যমগ্রামে হাজির হয়েছিলেন সচ্চিদানন্দ! ছিল বড় প্ল্যান – Bengali News | Madhyamgram ied blast police claims young man from utta pradesh came to madhyamgram to kill someone else

বিস্ফোরণের মুহূর্তImage Credit source: TV9 Bangla মধ্যমগ্রাম: রবিবার মধ্যরাতে মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তৈরি হয় একাধিক জল্পনা। উত্তর প্রদেশ থেকে একজন যুবক কেন আইইডি নিয়ে হঠাৎ হাজির হলেন মধ্যমগ্রামে, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে আইইডি বিস্ফোরণের ঘটনায় মৃত্য়ু হয় সচ্চিদানন্দ মিশ্র নামে ওই যুবকের। সেই ঘটনায় পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। […]

Home

Barasat To Kavi Subhash: বাইপাসের জ্যাম এড়িয়ে বারাসত থেকে সোজা নিউ গড়িয়া, মেট্রোর এই নতুন রুট জানুন – Bengali News | How to reach Barasat To Kavi Subhash by kolkata metro new route

কলকাতা: শহরের ব্যস্ততম জায়গাগুলির মধ্যে অন্যতম হল কলকাতা বিমানবন্দর। এবার এই বিমানবন্দর থেকে খুব কম সময়ে চলে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কারণ, আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। যার মধ্যে অন্যতম নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশন পরিষেবা। আর […]

Home

Kolkata Dengue Infection: একে ডেঙ্গি, তারপর আবার ম্যালেরিয়া! শহরের ‘হটস্পট জোন’ চিহ্নিত করল পুরসভা – Bengali News | Amid Dengue Rise, Deputy Mayor Atin Ghosh Orders Intensified Inspections in Hotspot Zones

ডেপুটি মেয়র অতীন ঘোষImage Credit source: নিজস্ব চিত্র কলকাতা: ডেঙ্গি নিয়ে সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। তবে এখন যে ‘ঘুম ভেঙেছে’, এমনটা নয়। শহরের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদের সদস্য অতীন ঘোষ বলছেন, “এই সতর্কতা, তৎপরতা সারাবছরের।” গত দু’সপ্তাহের হিসাব অনুযায়ী, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দু’জনের। তাই ঘনবসতি পূর্ণ এই শহরে কোথাও বাড়তি জল জমে […]

Home

Trump Praise Zelenskyy Suit: জেলেনস্কির ‘কামব্যাক’, ট্রাম্পের অফিসে বসে নিয়ে নিলেন অপমানের বদলা – Bengali News | You Look Fabulous, Trump Praise Zelenskyy’s White House Attire

ওয়াশিংটন: নগরে আগুন লাগলে, দেবালয় এড়ায় না। জ্বলছে ইউক্রেন, তাও আবার একদিন ধরে নয়। সহস্র দিন ধরে। সেই ২০২২ সাল থেকে এক নাগাড়ে শক্তিধর রুশের প্রতিটি হামলাকে ‘হজম’ করছে ইউক্রেন। কখনও আবার করছে পাল্টা হামলা। জলন্ত এই নগরীতে, রাজার ঘরও তো পুড়েছে। তিনি এখন যুদ্ধবিধ্বস্তদের প্রতিনিধি। তাঁর মধ্য়ে কি সাজো-সাজো ভাব মানায়? তাও আবার সাহায্য […]

Home

Trump Zelenskyy Meeting: বৈঠকের মাঝেই পুতিনকে ফোন, হোয়াইট হাউসের ‘শান্তি-আলোচনায়’ বিঘ্ন ঘটাল না ড্রোন হামলায় জর্জরিত কিভ – Bengali News | European Leaders Convene, Zelenskyy Visits Oval Office, Trump Hosts Surprise Peace Talks

ওয়াশিংটন: মাঝে বেশ কয়েকটা মাসের ব্যবধান। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সেই সময় কি তাঁর মনে ফেব্রুয়ারির তিক্ত স্মৃতি ফিরে আসেনি? আগের বৈঠকের ‘অপ্রাপ্তি’, বিবাদ, তারপরেও ‘হাসি মুখে’ বেরিয়ে আসা। আর কয়েক মাস পর আবার সেই ওভাল অফিসেই হাজির জেলেনস্কি। তবে এবার তিনি কিন্তু একা ছিলেন […]

Home

পুলিশের বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্য’, থানায় হাজিরা এড়ালেন BJP-র অশোক দিন্দা

কলকাতা পুলিশের ডাকে সাড়া দিলেন না বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সোমবার সোমবার নিউ মার্কেট থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। নোটিস পাঠানো হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও থানায় হাজিরা দেননি ময়নার বিধায়ক। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আরও পড়ুন: ‘‌আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে’‌, দিলীপকে কড়া নিশানা করলেন দিন্দা সূত্রে […]

Home

Trump meets Zelensky: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষের সম্ভাবনা কতটা? জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন… – Bengali News | ‘Reasonable Chance Of Ending War’, Donald Trump meets Volodymyr Zelensky at White House

হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন: দিন তিনেক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠক হয়েছিল আলাস্কায়। এবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৎপর তিনি। এদিন জেলেনস্কির সঙ্গে বৈঠকের […]