জীবিকার সন্ধানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে তাঁদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করে অসম পুলিশ তুলে নিয়ে গিয়েছে। এমনকি ভোটার কার্ড, আধার কার্ড-সহ প্রয়োজনীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি। সরাসরি তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে দুই রাজ্যের শ্রমিক মহল […]