2025 - Page 869 of 3394 - 24 Ghanta Bangla News
Home

ঝাড়গ্রামে বন্ধ ঘর থেকে উদ্ধার মা-ছেলের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা?

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার তপসিয়া অঞ্চলের পাইকআম্বী গ্রামে সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এক ঘর থেকে উদ্ধার হল মা ও তাঁর সাড়ে তিন বছরের সন্তানের ঝুলন্ত দেহ। ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন মহিলা। আরও পড়ুন: স্কুলের দোতলায় উদ্ধার শিক্ষকের দেহ, অতিরিক্ত চাপের কারণেই কী চরম পদক্ষেপ? মৃত মহিলার নাম […]

Home

Kolkata Police: মঞ্চ সংঘাতের পর এবার রাজপথে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ – Bengali News | Army truck stopped by kolkata police amid accusations of rash driving incident draws public attention

আটক সেনা ট্রাকImage Credit: নিজস্ব চিত্র কলকাতা: সমাপতন নাকি সংঘাতের জের। সোমবার ফোর্ট উইলিয়াম থেকে এসে মেয়ো রোডের উপর করা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা। আর ঠিক তারপর দিন, সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাকটি থামিয়েছে ট্রাফিক কন্ট্রোলাররা। খবর দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানাকে। কিন্তু হঠাৎ করেই […]

Home

SSC: আইনি জটে ফের পড়তে পারে SSC-র নতুন নিয়োগ? দাগিদের সংখ্যায় দ্বন্দ্ব সুপ্রিম কোর্টে – Bengali News | Ssc: SSC’s new recruitment may face legal trouble again? Conflict over number of candidates in Supreme Court

এসএসসি-র নতুন পরীক্ষা নিয়েও আশঙ্কার মেঘImage Credit: TV9 Bangla কলকাতা:  এসএসসির নতুন পরীক্ষা ঘিরে আশঙ্কার মেঘ। অযোগ‍্যের সংখ‍্যা নিয়ে দ্বন্দ্ব  এবার সুপ্রিম কোর্টেও। ১৮০৬ নয়, সংখ‍্যাটা বাড়বে- সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীদের। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের নাম দাগি তালিকায় রয়েছে, তাঁরা এসএসসি-র ফ্রেস সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ তালিকা অনুযায়ী পরীক্ষায় বসতে পারবেন না […]

Home

SIP নাকি Lumpsum Investment, ১ কোটি টাকা জমাতে কীভাবে বিনিয়োগ করবেন? – Bengali News | SIP or Lumpsum Investment, How to Invest to Make 1 Crore Rupees?

আর্থিক স্বাধীনতার পেতে সাধারণ মানুষ আজ ক্রমশ মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন। তবে প্রশ্ন থেকেই যায় প্রতি মাসে নিয়ম মেনে বিনিয়োগ বা SIP ভালো, নাকি এককালীন বিনিয়োগ ভাল? আসলে দুই ক্ষেত্রেই লক্ষ্য পূরণ সম্ভব। তবে দুই ক্ষেত্রে বিনিয়োগের সময়সীমা ও ঝুঁকির ধরণ আলাদা। কেউ যদি প্রতি মাসে ১৫ হাজার টাকা জমাতে শুরু করেন, আর সেই বিনিয়োগের […]

Home

Ghatal Flood: হাজার হাজার টাকার ক্ষতি, ধান চাষ না করেও ক্ষতি আটকাতে পারলেন না কৃষকরা – Bengali News | Huge loss for jute farmers in ghatal due to flood

ঘাটাল: গত কয়েক মাস ধরে লাগাতার বৃষ্টি। বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি ঘাটালে। এই বন্যায় ক্ষতি হয়েছে ঘাটাল ব্লকের মনসুকা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, মনসুকা, দীর্ঘ গ্রাম, কামারডাঙা, বন হরিসিংপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। এই সব অঞ্চলের কৃষকরা এই বন্যার জন্যই ধান চাষের বদলে পাট চাষকে বেছে নিয়েছিলেন। কিন্তু এবার তাতে বড় […]

Home

Krishnanagar Municipality: দলের হুইপ অমান্য করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, বিদ্রোহী কাউন্সিলরদের তলব ফিরহাদ-সুব্রতর – Bengali News | Krishnanagar municipality: Firhad Subrata summons rebel councilors in no confidence motion against chairman for defying party whip

কলকাতা: কৃষ্ণনগর পুরসভা নিয়ে তৃণমূলে অস্বস্তি চরমে। দলের হুইপ অমান্য করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের। পুরপ্রধান রীতা দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধানকে। বিধানসভা নির্বাচনের আগে এটা তৃণমূলের কাছে যথেষ্টই অস্বস্তির, যে দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে দলেরই কাউন্সিলররা বিক্ষুব্ধ, তাঁরা অনাস্থা প্রস্তাব আনেন ও মেয়রকে সরিয়ে দেন। কৃষ্ণনগরে ডেপুটি মেয়র কার্যনিবাহী মেয়র হিসাবে কাজ করছেন। […]

Home

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের অভিযোগ, হরিয়ানায় আটক দুই ভাই

আবারও ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের দুই ভাই, রুবিকুল আলি ও জাফর আলিকে হরিয়ানায় আটক করেছে স্থানীয় পুলিশ। এমনই গুরুতর অভিযোগ তুলেছে তাঁদের পরিবার। বাংলায় কথা বলার ‘অপরাধেই’ তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ঘটনায় দিশেহারা তাঁদের অসুস্থ মা তসলিমা বিবি। আরও পড়ুন: বিজেপির উপর ১৪৪ ধারা […]

Home

Sandeshkhali: বাংলা ভাষায় কথা বলেন, খোদ বাংলাতেই বাঙালি শ্রমিকদের ছাঁটাই কোম্পানির – Bengali News | Sandeshkhali Speaking in Bengali, the company laid off Bengali workers in Bengal itself.

উত্তর ২৪ পরগনা:  এবার আর ভিন রাজ্য না,  খোদ বাংলাতেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি ভিনরাজ্য থেকে শ্রমিক এনে কাজ করাবে কারখানায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সন্দেশখালির শিরিষতলা এলাকায়। এলাকায় কয়েকশো পরিবার দিন আনা দিন খাওয়া। গ্রামের মধ্যেই কারখানায় কাজ পেলে, তাঁদের অন্ন সংস্থান নিয়ে সমস্যা ছিল না। কিন্তু গ্রামের মধ্যেই […]

Home

PM Narendra Modi-Manipur: সেপ্টেম্বরেই মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: সূত্র – Bengali News | PM Narendra Modi may go to Manipur after violence

নয়া দিল্লি: মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম ও মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, বৈরবী-সাইরাং রেলপথ উদ্বোধনের জন্যই মিজোরাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যেতে পারেন মণিপুরে। মিজোরাম সরকারের বিভিন্ন সূত্র জানাচ্ছে, আইজল থেকে মোদীর সফরের এই খবর […]

Home

Mitchell Starc: বিশ্বকাপের আগেই বড় সিদ্ধান্ত মিচেল স্টার্কের, খেলবেন না আর দেশের জার্সিতে! – Bengali News | Mitchell Starc announces retirement from T20Is to focus on Tests, 2027 ODI World Cup

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছর অর্থাৎ ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছেই। ধকল নিতে পারছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক! হয়তো তেমনই। যে কারণে ওয়ার্কলোড কিছুটা কমাচ্ছেন। আর সে কারণেই বড় সিদ্ধান্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর দেশের জার্সিতে খেলবেন না মিচেল স্টার্ক। তাঁর ফোকাসে টেস্ট ক্রিকেট এবং […]