গুয়াহাটি: মণিপুর পেরিয়ে অসমে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেখানেই জনসভা থেকে বিরোধীদের দিকে লাগাতর তোপ দাগলেন তিনি। তাঁর বিরুদ্ধে বিরোধীদের করা সমস্ত অশালীন মন্তব্যগুলিকে, শিবের বিষপানের মতোই গিলে নেবেন বলে দাবি করলেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শিবের ভক্ত। তাই কেউ আমায় যতই গালিগালাজ করুক না কেন, আমি সেই সব বিষপানের মতো গিলেনি। […]