রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় সামনে এল নয়া তথ্য। ধৃত শিক্ষক মনোজ কুমার পাল নাকি সেই ছাত্রীকে বিয়ে করতে চাইতেন। এই আবহে অনুমান করা হচ্ছে, ছাত্রী ‘না’ বলাতেই হয়ত খুন করে তার দেহ টুকরো টুকরো করে দেয় সেই শিক্ষক। এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন উত্তেজিত জনতা। তাঁকে ধরে টানা হিঁচড়া করতে থাকেন। […]
ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের বড্ড প্রিয় অভিনেতা ছিলেন তিনি। ‘কাপুরুষ’, ‘মহানগর’, ‘সোনার কেল্লা’, ‘শাখা প্রশাখা’, ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছে সিনেপ্রেমীরা। তবে শুধুই বাংলা ছবি নয়, বলিউডের পর্দাতেও তাঁর অভিনয়ের ছাপ রয়েছে। অনুরাগ বসুর ‘বরফি’, প্রদীপ সরকারের ‘পরিণীতা’ ছবিতেও দুরন্ত অভিনয় করেছিলেন তিনি। তবে হারাধন বন্দ্যোপাধ্য়ায়ের কেরিয়ারের […]
“দ্য বা… অফ বলিউড”-এর প্রিমিয়ারে লারিসা বোনেসির উপস্থিতি আরও উস্কে দিল আরিয়ান খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন।আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম সিরিজ “দ্য বা… অফ বলিউড” নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা। রণবীর কাপুর, আলিয়া ভাট, সিরিজের ভিলেন ববি দেওল ও তাঁর পরিবার, কাজল ও অজয় দেবগণ, তামান্না ভাটিয়া এবং পুরো খান পরিবার—শাহরুখ খান, গৌরী […]
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla মুর্শিদাবাদ: মেয়ে গর্ভবতী। তাঁকে আনতেই মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিল বাবা। কিন্তু, কে জানত সেখান থেকে ফিরবে তাঁর নিথর দেহ। লোহার রড দিয়ে মেরে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার হাটপাড়া এলাকায়। মৃতের নাম তাঞ্জিল শেখ (৬৫)। বাড়ি সুতি থানার খাঁপুর ছাবঘাটি […]
নন্দীগ্রাম: পাঁচ বছর আগে সরকারি প্রকল্পের জন্য কাজ করেছিলেন। কেউ আবার জুগিয়েছিলেন কাঁচামাল। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও টাকা পাননি তাঁরা। তাই এবার বিক্ষোভে সামিল হলেন সকলে। জানা যাচ্ছে, কেউ পাবেন ৫০ লক্ষ, কেউ পাবেন ৩০ লক্ষ। ২০২১ সালে পথশ্রী প্রকল্প, NRGS-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করেছেন এলাকার বিভিন্ন ঠিকাদার। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ বছর […]
রাজ্য সরকারের ছুটির বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তে ফের বিতর্কে জড়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। মঙ্গলবারের এই ঘটনায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে শিক্ষক ও ছাত্রমহলে। অভিযোগ উঠেছে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক অস্বচ্ছ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা সরব […]
পশ্চিম মেদিনীপুর: পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পলাতক ২। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানাপুর এলাকায়, জানাযায় ১৪ সেপ্টেম্বর বিকেলে হেঁটে বাড়ি থেকে নিমতলা বাঁধ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস মান্না। যাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]
গয়েশপুর: রোজকার সকালে উঠে কাজে যাওয়াই ছিল অভ্যাস। কিন্তু আচমকা রুটিনে ছেদ। তাতেই বাড়ির লোকজনের সন্দেহ হয়। ঘরের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। শেষে দরজা ভাঙতেই উদ্ধার হল ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকার। গলায় গামছা দেওয়া অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার হয় রাহুল দেবনাথ নামের বছর পঁচিশের […]
দক্ষিণ দমদম পুরসভায় বিক্ষোভImage Credit: Tv9 Bangla দমদম: তোলার টাকা না পেয়ে তুমুল তাণ্ডব। দোকান ভাঙচুর দুষ্কৃতীদের। শুধু তাই নয়, দোকানের কর্মচারিকেও মারধরের অভিযোগ। এমনকী, হাতে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। লুঠ নগদ ৩০০০০ টাকা। ঘটনাটি ঘটেছে দমদম বিধানসভা কেন্দ্রে। জানা গিয়েছে, বুধবার ভর সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে। রায় মল্লিক কলোনির রাস্তার ধারে […]