নয়াদিল্লি: ৬২ হাজার কোটি টাকা দিয়ে যুদ্ধবিমান কিনছে ভারত। আরও শক্তিশালী হতে চলেছে দেশের বায়ুসেনা। স্বাক্ষর হয়েছে চুক্তিও। হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডকে দিয়ে দেওয়া হয়েছে বরাত। দু’বছরের মধ্যে বায়ুসেনার সঙ্গে শুরু হয়ে যাবে ডেলিভারিও। কোন যুদ্ধবিমান কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক? বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম তরফে জানা গিয়েছে, HAL-র থেকে ৯৭টি তেজাস এমকে-১এ যুদ্ধবিমান কিনছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। […]