কলকাতা: শহরে এখন জনসমুদ্র। শুধুই শহরবাসী নয়, বাংলার দুর্গোৎসবে কলকাতায় ভিড় জমিয়েছেন জেলার মানুষরাও। আর গ্রাম-শহরের মাঝে সেতু হয়েছে ভারতীয় রেল। প্রতি মুহূর্তে কাতারে কাতারে মানুষ চলে আসছেন কলকাতায়। নিয়ে ফিরছেন পুজোর আমেজ। আর সেই জনসমুদ্রকে সামাল দিতে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। তৈরি হয়েছে ‘ওয়ার রুম’। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, […]