মহাষ্টমীতে মাতোয়ারা বাংলা, কলকাতার পাশাপাশি জেলার মণ্ডপে মণ্ডপেও উপচে পড়ছে ভিড়Image Credit: TV9 Bangla কলকাতা: বনেদি বাড়ির পুজো থেকে বারোয়ারি— মহাষ্টমীতে দেখা যাচ্ছে মহাধুম। প্রাণের পুজোয় একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে বাংলা। জোর কদমে প্যান্ডেল হপিংয়ে পা মিলিয়েছেন আট থেকে আশি। অষ্টমীর দুপুরে আবহাওয়া খানিকটা পুজোর আমেজে দাগ কাটার চেষ্টা করেছিল। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। […]