2025 - Page 634 of 3394 - 24 Ghanta Bangla News
Home

LCA Tejas Mk II Engine: তেজসে কি ফরাসি ইঞ্জিন? এবার স্পষ্ট জবাব দিলেন হ্যালের চেয়ারম্যান! – Bengali News | LCA Tejas Mk II Engine: Will French engine be used in Tejas? Now HAL chairman gives clear answer!

প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ ভারতের। লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজস মার্ক ২ যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে সব জল্পনা খারিজ করে দিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। হ্যালের চেয়ারম্যান ডিকে সুনীল স্পষ্ট জানিয়েছেন, দেশীয় ফাইটার প্রোগ্রামের জন্য ফরাসি ইঞ্জিন ব্যবহারের কোনও আলোচনাই চলছে না। এএনআই সূত্রে খবর, তিনি জানিয়েছেন, তেজসের মার্ক ২ বিমানের ডিজাইন তৈরিই হয়েছে জিই ৪১৪ ইঞ্জিনকে মাথায় […]

Home

মালদায় চাঞ্চল্যকর ঘটনা! মা দুর্গার অলঙ্কার চুরি সিভিকদের? সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

মালদার গাজোলের একলাখি গান্ধীমোড় সার্বজনীন দুর্গাপুজোয় নবমীর চাঞ্চল্যকর ঘটনা ঘটল। মায়ের প্রতিমা থেকে সোনার অলঙ্কার হঠাৎ উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মণ্ডপে। শুধু তাই নয়, প্রতিমার সামনে রাখা একটি ছোট পুঁটুলিও নিখোঁজ হয়। তাতে আরও কিছু গহনা সুরক্ষিত ছিল। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় এ কোনও চোরের কাজ নয়, এর সঙ্গে জড়িত […]

Home

Mig La, World’s Highest Motorable Pass: বিশ্বের উচ্চতম গাড়ি চলাচলযোগ্য গিরিপথ মিগ লা, BRO কীভাবে করল অসাধ্যসাধন? – Bengali News | Mig La, World’s Highest Motorable Pass: How did BRO achieve the impossible?

ভারতীয় ইঞ্জিনিয়ারিং ও বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO-এর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০২৫ সালের ১ অক্টোবরের কথা। প্রজেক্ট হিমাঙ্কের অধীনে পূর্ব লাদাখের ১৯ হাজার ৪০০ ফুট উচ্চতায় মিগ লা মোটর পাস তৈরি করে ফেলল বিআরও। এতদিন বিশ্বের সর্বোচ্চ মোটর পথ ছিল ১৯ হাজার ২০ ফুট উচ্চতার উমলিং লা। আর এবার এই নয়া রাস্তা সেই রেকর্ড […]

Home

Medinipur: সিঁদুর খেলার মধ্যে প্যান্ডেলে আগুন, ঝেঁপে এল বৃষ্টি, এড়ানো গেল বড় বিপদ – Bengali News | Fire breaks out in pandal during vermilion game heavy rain falls major danger averted

মেদিনীপুর:  বৃষ্টির জেরে, বরাত জোরে বড় ক্ষতির থেকে বাঁচল পূজা কমিটি । দশমীর দিন পূজা মণ্ডপে আগুন । মেদিনীপুর শহরের যুব সংঘের মাঠে আদি নজরগঞ্জ মহাতাবপুর কালগাং সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মণ্ডপে হঠাৎই আগুন লেগে যায় । অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন লাগানোর কাজে হাত লাগান পুজো কমিটির সদস্যরা। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে […]

Home

দশমীতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী ছন্নুলাল মিশ্র – Bengali News | Legendary music artist Channulal Mishra passes away

দশমীতে মন খারাপের খবর। শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী পণ্ডিত ছন্নুলাল মিশ্র পাড়ি দিলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার ভোর ৪টায় উত্তরপ্রদেশের মির্জাপুরে তাঁর ছোট মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সূত্রের খবর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া […]

Home

অষ্টমীর রাতে ঘরে ঢুকে ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ, ২ অভিযুক্তকে গণপিটুনি, পলাতক ১

অষ্টমীর রাতে দুর্গোৎসবের আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশ ঠিক সেই সময় ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা। দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার অন্তর্গত এলাকায় একাকী ৬০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই যুবক। বাকি আরও একজন অভিযুক্ত পলাতক। আরও পড়ুন: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ, বর্ধমান থেকে গ্রেফতার যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে, […]

Home

Sindoor Khela: ভুল সিঁদুর পরলেই হতে পারে বড় বিপদ, রাসায়নিক মেশানো না খাঁটি বুঝবেন কীভাবে? – Bengali News | How to know if the vermilion is pure or not mixed with chemicals

দুর্গাপুজো, বিবাহ কিংবা শুভ অনুষ্ঠানে সিঁদুর ব্যবহার হয় সৌভাগ্য, মঙ্গল এবং পবিত্রতার প্রতীক হিসেবে। কিন্তু বাজারে পাওয়া সিঁদুর সবসময় খাঁটি হয় না। অনেক সময় মুনাফার আশায় এতে মিশে দেওয়া হয় ক্ষতিকর রাসায়নিক বা ভেজাল উপাদান। এগুলো কেবল ত্বকের ক্ষতি নয়, গুরুতর স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। তাই সিঁদুর কেনার আগে এবং ব্যবহারের আগে ভেজাল সিঁদুর চিনে […]

Home

DA: মহার্ঘ্য ভাতা না মেটালে পুজোর পর বড় আন্দোলন, হুঁশিয়ারি ভাস্কর ঘোষের – Bengali News | Da Bhaskar Ghosh warns of big agitation after Puja if dearness allowance is not paid

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষImage Credit: TV9 Bangla কলকাতা: মহার্ঘ্য ভাতা না মেটালে পুজোর পর রাজ্য সরকারী কর্মচারীদের তীব্র আন্দোলনের জন্য তৈরি থাকার বার্তা, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর পর সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ” প্রত্যাশিতভাবেই […]

Home

Tv9 Festival of India: কীভাবে ‘তনহা দিল’ গেয়েছিলেন শান, কাহিনি শুনলে আপনিও চমকে যাবেন

‘চাঁদ সিফারিশ…’ আমির খানের সেই ‘ফানা’ সিনেমা থেকে শুরু করে আজকেও, তাঁর জৌলুস কমেনি এতটুকু। কেবল গানে নয়, একই সঙ্গে নিজের অভিনয় গুণ এবং রূপেও মুগ্ধ করেছেন ভক্তদের। তিনি আর কেউ নন প্রখ্যাত বলি গায়ক শান। নবমী নিশিতে তিনিই মাতিয়ে রাখলেন গোটা রাজধানীকে। TV9 Festivals Of India শানের তালে তালে মেতে উঠল দিল্লিবাসী। ‘আঁখোঁ মে […]

Home

TV9 Festival Of India-তে তারকাদের ভিড়, এলেন রেখা গুপ্তা, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক! – Bengali News | Several celebrities came to TV9 Festival Of India, Delhi Chief Minister Rekha Gupta, Uttar Pradesh Deputy Chief Minister Brajesh Pathak also Visited!

TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার চতুর্থদিন অর্থাৎ মহানবমীদের দিন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এ ছাড়াও রাজনীতির আরও অনেক বড় নামও উপস্থিত হয়েছিলেন মহানবমীর পুজোয়। মহানবমীতে মে দুর্গার আরতি হয়, এ ছাড়াও অন্যান্য সব ধরণের রীতিনীতি মেনেই পুজো হয়। এ দিন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে লাইভ পার্ফরম্যান্স করেছিলেন বলিউডের বিখ্যাত গায়ক শান। […]