দশমীর সন্ধ্যায় পুজোর আনন্দের আবহেই নেমে এল শোকের ছায়া। ভিড়ভাট্টা, প্রতিমা নিরঞ্জন আর ঠাকুর দেখার ব্যস্ততার মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ধূপগুড়ি-ময়নাগুড়ি রোডে। এশিয়ান হাইওয়ে ৪ এর ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আহত হয়েছেন আরও সাতজনের […]