শিলিগুড়ি: ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ। জলমগ্ন একাধিক রাস্তা। ভেঙে গিয়েছে রাস্তা-সেতু। নাগারাকাটা, বানারহাটের মতো একাধিক জায়গা জলমগ্ন। আগেই উদ্ধারে নেমে গিয়েছে NDRF এবং পুলিশ কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই উদ্বিগ্ন। মৃতের সংখ্যা ক্রমেই লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ময়দানে নামল ভারতীয় সেনা। কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই দুধিয়ায় পৌঁছে গিয়েছে […]