2025 - Page 599 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Laxmi Puja 2025: লক্ষ্মীপুজোয় কোন কোন ফুল অর্পণ করতেই হয়? কোন ফুল দেবীর সবচেয়ে প্রিয়? – Bengali News | Which flowers should be offered to Goddess Lakshmi, know the rituals of Lakshmi Puja

লক্ষ্মীপুজো এমন এক উৎসব যা প্রায় প্রতিটি বাঙালি ঘরেই পালিত হয়। ভোগ, নৈবেদ্য সাজিয়ে নিবেদন করা হয় দেবীর সামনে। লক্ষ্মী হলেন ঐশ্বর্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। প্রচলিত, তিনি ভক্তের ঘরে স্থায়ীভাবে বাস করেন তখনই, যখন সেই ঘরে পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সঠিক উপাচারের সঙ্গে পুজো সম্পন্ন হয়। সেই উপাচারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফুল। কোন কোন ফুল […]

Home

Mamata Banerjee on Attack: খগেন-শঙ্করের উপর হামলা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর – Bengali News | Mamata Banerjee speaks on attack on BJP’s Khagen Murmu and Shankar Ghosh

কলকাতা: বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার আক্রান্ত হয়ে হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। রীতিমতো রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে খগেন মুর্মুকে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তরবঙ্গে গিয়ে সেই ঘটনা প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই একসঙ্গে […]

Home

Vice Chancellor Appointment: শান্তা অধ্যায়ের সমাপ্তি! কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসলেন আশুতোষ, উত্তরে ওম প্রকাশ – Bengali News | 8 Universities Get New VCs Today — Calcutta, Jadavpur, North Bengal Among Them, Remaining to be Decided Later.

নিয়োগ ৮ উপাচার্যImage Credit: নিজস্ব চিত্র কলকাতা: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে হল স্থায়ী উপাচার্য নিয়োগ। জট কাটল তবে আংশিক। শান্তা দত্ত নিলেন বিদায়। কলকাতা বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। আর শুধুই কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, এদিন স্থায়ী উপাচার্য পেল আরও ৭টি বিশ্ববিদ্যালয়। বাকি পরে থাকল আরও ৭টি। কোন বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্য? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার রাজ্যের […]

Home

‘হোমমেকার! এমনভাবে বলার কী আছে?’ মহিলাদের নিয়ে কড়া বার্তা অমিতাভের – Bengali News | Amitabh Bachchan says women shouldn’t call themselves homemakers

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এখন চর্চায়। কারণ আর কয়েকদিন পরই জন্মদিন বলিউড শাহেনশাহর। তার সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও তারই মাঝে অমিতাভের ব্লগ ঘিরে আরও একবার জল্পনা তুঙ্গে। অমিতাভ বচ্চন সম. পেলেই মাঝে মধ্যে কলম ধরেন। বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন ব্লগ। সম্প্রতি তাঁর ব্লগে যে বিষয়টি উঠে এল, তা আরও একবার মন […]

Home

Financial Freedom: লটারি নয়, এই নিয়ম মেনে বিনিয়োগেই ১ কোটি জমিয়ে ফেললেন এই দম্পতি! – Bengali News | Financial Freedom: This couple saved 1 crore by following the rules, not the lottery!

একদিকে দেশ যেমন মেতে উঠেছিল দুর্গাপুজো নিয়ে। সেই সময়ই ভাইরাল হল এক অর্থনৈতিক সাফল্যের গল্প। ২৯ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তি পেরিয়ে গেল ১ কোটি টাকা। কিন্তু এই গল্প একেবারেই রাতারাতি বড়োলোক হওয়ার গল্প নয়। বিরাট কোনও ঝুঁকি নিয়েছেন তাঁরা, এমনও নয়। এই দম্পতির বর্তমান মাসিক উপার্জন ২ লক্ষ ৬০ হাজার […]

Home

দার্জিলিংয়ে বিপর্যয়ের পর থেকে নিখোঁজ যাদবপুরের ছাত্র, উৎকণ্ঠায় পরিবার

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ের রাস্তাঘাট, গ্রাম ও নদী উপচে পড়া বন্যায় বিপর্যস্ত জীবন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি, আশ্রয়হীন অসংখ্য মানুষ। এর মাঝেই নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হিমাদ্রি পুরকাইত। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পারুলিয়া উপকূল থানার দক্ষিণ কামারপোল গ্রামের বাসিন্দা হিমাদ্রি কয়েকদিন ধরে দার্জিলিংয়ের পাহাড়ে […]

Home

শাহরুখকে বন্দুক নিয়ে হুমকি, সম্পর্ক ভাঙার চেষ্টায় মরিয়া ছিলেন কে? – Bengali News | When shah rukh khan was threaten by gun know all details

শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের প্রেম থেকে শুরু করে সংসার, সবটাই বারবার দর্শকদের নজর কেড়েছে। শূন্য থেকে শুরু করে আজ বলিউডের সুপারস্টার শাহরুখ খান। আজ তাঁর মতো পুরুষকে স্বামী হিসেবে আদর্শ মনে করেন বহু মহিলারা। কিন্তু একটা সময় ছিল যখন গৌরী খান ও তাঁর পরিবার শাহরুখ খানকে মেনে নিতে মোটেও […]

Home

Attack on khagen murmu and sankar: রক্তাক্ত খগেন, মার খেয়েছে শুনেই তাঁর স্ত্রী বললেন দিল্লিতে জানাবেন – Bengali News | BJP MP khagen murmu wife give reaction attack on bjp mp mla

মালদহ: ‘আধ ঘণ্টা আগেও কথা হয়েছিল…’,ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদছেন খগেন মর্মুর স্ত্রী মঞ্জু কিস্কু, আর বলছেন…’সবটা তৃণমূলের চক্রান্ত।’ উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় দুই নেতাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যেই খগেনকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ান দিয়েছেন তাঁর […]

Home

Kitchen Cleaning Tips: পুজোর ভোগ রান্না শেষে বেহাল দশা রান্নাঘরের? চট করে তাকে ঝকঝকে করে তুলবেন কীভাবে? – Bengali News | Easy and effective tips to clean kitchen after heavy use

লক্ষ্মীপুজোর ভোগ রান্নার দিন বাড়ির রান্নাঘর যেন যুদ্ধক্ষেত্র! খিচুড়ি, লাবড়া, পায়েস, লুচি—সব মিলিয়ে একেবারে তেলচিটে ও অগোছালো হয়ে যায় চারপাশ। ওই নোংরা রান্নাঘর দেখলে তখন পুজোর আনন্দ মাথায় ওঠে। সেই তেল উঠবে কী করে? তা ছাড়া অপরিষ্কার ঘর হলে সেখানে প্রবেশ করেন না মা লক্ষ্মী। সেই জেদি তেলচিটে দাগ তুলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস। […]

Home

‘যৌন সুখ দেওয়া মেয়েদের কর্তব্য’, শৈশবে কোন সমস্যার মুখে পড়তে হয় নীনাকে? – Bengali News | Neena gupta opens up on parents should talk about intimate relationship with daughters

জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা একাধিকবার চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তাঁর খোলামেলা মন্তব্যের কারণে। কখনও তা সৃষ্টি করে বিতর্ক, কখনও আবার তা ঘিরে শুরু হয়ে যায় প্রবল সমালোচনা। তালিকা থেকে তাঁর বোল্ড পোশাকও বাদ পড়ে না। তবে যৌন সম্পর্ক নিয়ে তাঁর করা মন্তব্য সাড়া ফেলেছে একাধিকবার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী সমাজে যৌনতা নিয়ে ট্যাবু ভাঙার […]