হিলি: নির্জন মাঠ থেকে উদ্ধার আদিবাসী বৃদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। বুধবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল হিলি থানার জামালপুর পঞ্চায়েতের গাড়না গ্রামে৷ শিয়ালের হামলায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অনুমান মানুষের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিলি থানার ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গাড়না গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর জোৎস্না কিস্কু। […]