কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এবার শেষ পর্যন্ত কি বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হবে? বিজেপির অন্দরে কান পাতলেই সেই সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা হতে চলেছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির নাম। সঙ্গে হতে চলেছে একাধিক রদবদল। রাজ্য সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন পদাধিকারী বদল […]