কলকাতা: বড়দিনে যেন শীত উপহার দিল সান্টাক্লজ। ২৫ ডিসেম্বরেই মরসুমের শীতলতম দিন দেখল বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কমেছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যে কাটতে শুরু করেছে, তা আগেই বোঝা যাচ্ছিল। এবার একেবারে ঘুরে দাঁড়াল শীত। বড়দিনে বাংলা জুড়ে শীতের নতুন খেলা শুরু হয়ে গেল। কলকাতার তাপমাত্রা একধাক্কায় ১৩ ডিগ্রিতে নেমে এসেছে। একাধিক জেলায় তাপমাত্রা […]